কে বিদেশি বন-উদাসী
বাঁশের বাঁশী বাজাও বনে।
সুর-সোহাগে তন্দ্রা লাগেকুসুম-বাগের গুল-বদনে।।
ঝিমিয়ে আসে ভোমরা-পাখা,
যুথীর চোখে আবেশ মাখা,
কাতর ঘুমে চাঁদিমা রাকা
দর-দালানে ভোর-গগনে।।লজ্জাবতীর লুলিত লতায়
শিহর লাগে পুলক-ব্যথায়,
মালিকা সম বঁধুরে জড়ায়
বালিকা-বঁধু সুখ-স্বপনে।।সহজা জাগি আধেক রাতে
শুনি সে বাঁশি বাজে হিয়াতে,
বাহু-শিথানে কেন কে জানে
কাঁদে গো পিয়া বাঁশির সনে।।বৃথাই গাঁথি, কথার মালা
লুকাস কবি বুকের জ্বালা,
কাঁদে নিরালা বন্শীওয়ালা
তোরি উতলা বিরহী মনে।।
কে বিদেশি বন-উদাসী
- Sub Title: বাঁশের বাঁশী বাজাও বনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 4
বাউল গান এর নতুন প্রবন্ধ
ও রঙিলা নাইয়া রে রঙে বৈঠা বাইয়া রে
- Sub Title: কোন দেশে যাও রে মাঝি
এই মানুষে মিলতো মানুষ চিনিতাম যদি
- Sub Title: এই মানুষে মিলতো মানুষ চিনিতাম যদি
তুমি কোন্ পথে যে এলে পথিক
- Sub Title: হঠাৎ স্বপন-সম দেখা দিলে বনেরই কিনারে
মুর্শিদ নাম ভরসা করে
- Sub Title: অকূলে দিলাম সাঁতার
শ্যাম কালা পাশা খেলবি আজ নিশি
- Sub Title: আমি যদি হারিখেলা শুনছে চিকন কালা
কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন
- Sub Title: সংসার মোরে মহামোহঘরে ছিল সদা ঘিরে সঘন
তোরে মানা করি রে বন্ধু নিষেধ করি রে
- Sub Title: চন্দ্ৰাবলীর কুঞ্জে তুমি যাইও না
নাইয়া! ধীরে চালাও তরণী
- Sub Title: একে ভরা ভাদর তায় বালা মাতোয়ালা
আইল শান্ত সন্ধ্যা
- Sub Title: নমো স্নেহময়ী মাতা নমো সুপ্তিদাতা
দিবানিশি থাক মন ঐ ধ্যানে
- Sub Title: যার প্রতি হয় গুরুর দয়া
শোনো গো রাই সোহাগিনী
- Sub Title: আর হইও না পাগলিনী
আমি কেন আইলাম গো বাজারের ভাও না জাইনে
- Sub Title: কিসের লাগি ভাবে গো আইলাম
বাংলা
English 
Comments