“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এসো বঁধূ ফিরে এসো
এসো বঁধূ ফিরে এসো
  • Sub Title: দিব ও-চরণে ডারি’ মোর তনু মন প্রাণ

এসো বঁধূ ফিরে এসো, ভোলো ভোলো অভিমান।
দিব ও-চরণে ডারি’ মোর তনু মন প্রাণ।।
জানি আমি অপরাধী তাই দিবানিশি কাঁদি,

নিমেষের অপরাধের কবে হবে অবসান।।

ফিরে গেলে দ্বারে আসি বাসি কিনা ভালোবাসি,
কাঁদে আজ তব দাসী, তুমি তার হৃদে ধ্যান।।

সে-দিন বালিকা-বধূ শরমে মরম-মধু
পিয়াতে পারিনি বঁধূ আজ এসে কর পান।।

ফিরিয়া আসিয়া হেথা দিও দুখ দিও ব্যথা,
সহে না এ নীরবতা হে দেবতা পাষান।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কান্দ কে গো নদীরও কূলে
কান্দ কে গো নদীরও কূলে

কান্দ কে গো নদীরও কূলে

  • Sub Title: আমি যাই নৌকা বাইয়া প্রেম নদী দিয়া
কুলের বৌ হয়ে মন আর কতদিন
কুলের বৌ হয়ে মন আর কতদিন

কুলের বৌ হয়ে মন আর কতদিন

  • Sub Title: ঘোমটা খুলে চল নারে যাই সাধ-বাজারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন