পুরুষ: তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা।।
স্ত্রী: তাহে মোরেই সহিতে হবে সূচীর জ্বালা।।
পুরুষ: দুলিবে গলে মোর বুকের পরে,স্ত্রী: ফেলে দিবে বাসি হলে নিশি-ভোরে,
আমি বন-কুসুম ঝরি বনে নিরালা।।পুরুষ: তব কুঞ্জ-গলি
আসে দখিন-হাওয়া,
আসে চপল অলি।
স্ত্রী: তারা রূপ-পিয়াসী
তারা ছিঁড়ে না কলি।
তারা বনের বাহিরে মোরে নেবেনা কলি।
পুরুষ: তবে চলিয়া যাই আমি নিরাশা লয়ে,
স্ত্রী: না, না, থাক বুকে শিশির হয়ে,
তব প্রেমে করিব আমি বন উজালা।।
তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা
- Sub Title: স্ত্রী: তাহে মোরেই সহিতে হবে সূচীর জ্বালা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 66
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমি নামের নেশায় শিশুর মতো
- Sub Title: নাই দিলি তুই সাড়া (মা গো)
ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান
- Sub Title: জাগো জাগো তন্দ্রা-অলস রে সাজো সাজো রণ-সাজে
যাবার বেলায় ফেলে যেয়ো একটি খোঁপার ফুল
- Sub Title: আমার চোখের চেয়ে যেয়ো একটু চোখের ভুল
পোহাল পোহাল নিশি খোল গো আঁখি
- Sub Title: কুঞ্জ-দুয়ারে তব গাহিছে ডাকিছে পাখী
তোমার নূরের রওশনি মাখা
- Sub Title: নিখিল ভুবন অসীম গগন
তুমি নন্দনপথ-ভোলা
- Sub Title: মন্দাকিনী-ধারা উতরোলা
চাঁদের পিয়ালাতে আজি
- Sub Title: জোছনা-শিরাজি ঝরে
নাহি কেহ আমার ব্যথার সাথী
- Sub Title: জ্বলি পিলসুজে একা মোমের বাতি
আমার শ্যামা মায়ের কোলে চড়ে
- Sub Title: জপি আমি শ্যামের নাম
ব্যনমে শুন স্যখিরি পিয়া পিয়া বোলে
- Sub Title: সখি ক্যওন উও বন্শী ব্যজায় ঘ্যরমে ন্য র্যহন্ যায়
কোয়েলা কুহু কুহু ডাকে
- Sub Title: নব মুকুলিত আমের শাখে
আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম
- Sub Title: প্রিয়তম!
বাংলা
English 