“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পদ্মদীঘির ধারে ঐ
পদ্মদীঘির ধারে ঐ
  • Sub Title: সখি লো কমল-দীঘির ধারে

পদ্মদীঘির ধারে ঐ
সখি লো কমল-দীঘির ধারে।
আমি জল নিতে যাই

সকাল সাঁঝে সই,
সখি, ছল করে সে মাছ ধরে
আর চায় সে বারে বারে।।

মাছ ধরে সে, বঁড়শী আমার
বুকে এসে বেঁধে,
ওলো সই বুকে এসে বেঁধে,
আর চোখের জল কলসি আমার সই
আমি ভরাই কেঁদে কেঁদে
সই যত দেখি তারে।।

ছিপ নিয়ে যায় মাছ জলে তার
তাকায় না তার পানে,
মন ধরে না- মীন ধরে সে
সখি লো সেই জানে।
মন-ভিখারি মীন-শিকারি
মুখের পানে চায়,
সখি লো চোখের পানে চায়,
আমি বঁড়শী-বেঁধা মাছের মত গো
সখি ছুটিয়া মরি হায় অকূল পাথারে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোরা সব জয়ধ্বনি কর
তোরা সব জয়ধ্বনি কর

তোরা সব জয়ধ্বনি কর

  • Sub Title: ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখির ঝড়
রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা
রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা

রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা

  • Sub Title: ত্রিপুরপুরলক্ষ্মী বহে তব বরণডালা
সই গো আমি রইলাম কার আশায়
সই গো আমি রইলাম কার আশায়

সই গো আমি রইলাম কার আশায়

  • Sub Title: পাষাণে বান্ধিছে হিয়া দারুণ কালায়
প্রভু, এলেম কোথায়
প্রভু, এলেম কোথায়

প্রভু, এলেম কোথায়

  • Sub Title: কখন বরষ গেল জীবন বহে গেল-
 এমন সৌভাগ্য আমার কবে হবে
এমন সৌভাগ্য আমার কবে হবে

এমন সৌভাগ্য আমার কবে হবে

  • Sub Title: দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন