মোরা কুসুম হয়ে কাঁদি কুঞ্জবনে
সুন্দর শ্যাম হে,
আমি মরিতে চাহি ঝরি তব চরণেসুন্দর শ্যাম হে।
ওগো সুন্দর শ্যাম হে॥মোর ক্ষণিক এ জীবন নিশি শেষে
প্রিয় ঝ’রে যাব গো স্রোতে ভেসে
বঁধু কাছে এসে ছুয়ো ভালবেসে
জাগায়ো প্রেম-মধু গোপন মনে
সুন্দর শ্যাম হে॥তব সরস পরশ দিয়ে মনোহর
মোর এ তনু রঙে রসে পূর্ণ করো
আমি তোমার বুকে রবো পরম সুখে
ঝরিব প্রিয়, চাহি’ তব নয়নে
সুন্দর শ্যাম হে॥মোর বিদায় বেলা ঘনায়ে আসে
মোর প্রাণ কাদেঁ মিলন-পিয়াসে
এই বিরহ মম ওগো প্রিয়তম,
মিটিবে সে কোন শুভ লগনে,
সুন্দর শ্যাম হে॥
মোরা কুসুম হয়ে কাঁদি কুঞ্জবনে
- Sub Title: সুন্দর শ্যাম হে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 61
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মদির আবেশে কে চলে ঢুলু-ঢুলু-আঁখি
- Sub Title: হেরিয়া পাপিয়া উঠিছে পিউ পিউ ডাকি
বন্ধু পথ চেয়ে চেয়ে
- Sub Title: আকাশের তারা পৃথিবীর ফুল গণি
ডাকতে তোমায় পারি যদি আড়াল থাকতে পারবে না
- Sub Title: এখন আমি ডাকি তোমায় তখন তুমি ছাড়বে না
মোর গানের কথা যেন আলোকলতা
- Sub Title: যেন স্বর্ণলতা
অসীম বেদনায় কাঁদে মদিনাবাসী
- Sub Title: নিভিয়া গেল চাঁদের মুখের হাসি
মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে
- Sub Title: মরাল মদালস নাচে আনন্দে
দিও ফুলদল বিছায়ে
- Sub Title: পথে বঁধুর আমার
অরুন-রাঙা গোলাপ-কলি
- Sub Title: কে নিবি সহেলি আয়
কেঁদো না কেঁদো না, মাগো কে বলেছে কালো
- Sub Title: কে বলেছে কালো?
নখ-দন্তবিহীন চাকুরি-অধীন আমরা বাঙালি বাবু
- Sub Title: পায়ে গোদ গায়ে ম্যালেরিয়া বুকে কাশি লয়ে সদা কাবু
মাধবী-লতার আজি মিলন সখি
- Sub Title: শ্যাম-সহকার তরুর সাথে
আসে রজনী, সন্ধ্যামণির প্রদীপ জ্বলে
- Sub Title: ছায়া-আঁচল-ঢাকা কানন তলে
বাংলা
English 