“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দোলে নিতি নব রূপের ঢেউ-পাথার
দোলে নিতি নব রূপের ঢেউ-পাথার
  • Sub Title: ঘনশ্যাম তোমারি নয়নে

দোলে নিতি নব রূপের ঢেউ-পাথার
ঘনশ্যাম তোমারি নয়নে।।
আমি হেরি যে নিখিল বিশ্বরূপ-

সম্ভার তোমারি নয়নে।।

তুমি পলকে ধর নাথ সংহার-বেশ,
হও পলকে করুণা-নিধান পরমেশ,
নাথ ভরা যেন বিষ অমৃতের ভাণ্ডার
তোমার দুই নয়নে।।

ওগো মহা-শিশু, তব খেলা ঘরে
একি বিরাট সৃষ্টি বিহার করে,
সংসার চক্ষে তুমিই হে নাথ,
সংসার তোমারি নয়নে।।

তুমি নিমেষে রচি নব বিশ্বছবি
ফেল নিমেষে মুছিয়া হে মহা কবি,
করে কোটি কোটি ব্রহ্মাণ্ড ভুবন-সঞ্চার
তোমারি নয়নে।।

তুমি ব্যাপক বিশ্ব চরাচরে
জড় জীবজন্তু নারী নরে,
কর কমল-লোচন, তোমার রূপ বিস্তার হে
আমারি নয়নে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাখ কি মার এই দয়া কর
রাখ কি মার এই দয়া কর

রাখ কি মার এই দয়া কর

  • Sub Title: থাকি না যেন তোমারে ভুলিয়া
এসো গো নূতন জীবন
এসো গো নূতন জীবন

এসো গো নূতন জীবন

  • Sub Title: এসো গো কঠোর নিঠুর নীরব এসো গো ভীষণ শোভন
শহরের ষোল জনা বোম্বেটে
শহরের ষোল জনা বোম্বেটে

শহরের ষোল জনা বোম্বেটে

  • Sub Title: করিয়ে পাগল পারা নিল তাঁরা সব লুটে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন