“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বঁধু তোমার আমার এই যে বিরহ
বঁধু তোমার আমার এই যে বিরহ
  • Sub Title: এক জনমের নহে

বঁধু তোমার আমার এই যে বিরহ
এক জনমের নহে।
তাই যত কাছে পাই তত এ হিয়ায়

কী যেন অভাব রহে।।

বারে বারে মোরা কত সে ভুবনে আসি
দেখিয়া নিমেষে দুইজনে ভালোবাসি,
দলিয়া সহসা মিলনের সেই মালা
(কেন) চলিয়া গিয়াছি দোঁহে।।
আমরা বুঝি গো বাঁধিব না ঘর, অভিশাপ বিধাতার।
শুধু চেয়ে থাকি, কেঁদে কেঁদে ডাকি, চাঁদ আর পারাবার।

মোদের জীবন-মঞ্জরী দু’টি হায়!
কতবার ফোটে, কতবার ঝরে যায়;
(বঁধু) আমি কাঁদি ব্রজে, তুমি কাঁদ মথুরায়,
(মাঝে) অপার যমুনা বহে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এক ফুলে চার রঙ ধরেছে
এক ফুলে চার রঙ ধরেছে

এক ফুলে চার রঙ ধরেছে

  • Sub Title: সে ফুলে ভাব নগরে কি শোভা করেছে
মোহাম্মদ নাম যত জপি
মোহাম্মদ নাম যত জপি

মোহাম্মদ নাম যত জপি

  • Sub Title: নামে এত মধু থাকে কে জানিত আগে
ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে
ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে

ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে

  • Sub Title: বিহগেরা থামো থামো আঁধারে কাঁদো গো তুমি ধরা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন