“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চিকন কালো বেদের কুমার
চিকন কালো বেদের কুমার
  • Sub Title: কোন্ বন-হরিণীর পরান নিতে বাঁশরি বাজাও?

চিকন কালো বেদের কুমার কোন্ পাহাড়ে যাও?
কোন্ বন-হরিণীর পরান নিতে বাঁশরি বাজাও?
তুমি শিস্ দিয়ে গান গাও, তুমি কুটিল চোখে চাও॥

তীর-ধনুক নিয়ে সারাবেলা
ও শিকারি, এ কি খেলা?
শাল গাছেরই ডাল ভাঙিয়া একটু বাতাস খাও॥

কাঁকর-ভরা কাঁটার পথে, (আজ) নাই শিকারে গেলে
অশথ্-তলে বাজাও বাঁশী (তোমার) হাতের ধনুক ফেলে।

তোমার কালো চোখের কাজল নিয়ে
ঝিল উঠেছে ঝিল্মিলিয়ে।
ঐ কমল ঝিলের শাপলা নিয়ে বাঁশিখানি দাও॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

পানসে জোছনাতে কে চলো গো
পানসে জোছনাতে কে চলো গো

পানসে জোছনাতে কে চলো গো

  • Sub Title: ঢেউ এর তালে তালে বাঁশিতে গজল গেয়ে
বেদিয়া বেদিনী ছুটে আয়
বেদিয়া বেদিনী ছুটে আয়

বেদিয়া বেদিনী ছুটে আয়

  • Sub Title: ধাতিনা ধাতিনা তিনা ঢোলক মাদল বাজে
ভুবন-জয়ী তোরা কি হায়
ভুবন-জয়ী তোরা কি হায়

ভুবন-জয়ী তোরা কি হায়

  • Sub Title: খোদার রাহে আনল যারা দুনিয়া না-ফরমান
নন্দন বন হতে কে গো ডাক মোরে
নন্দন বন হতে কে গো ডাক মোরে

নন্দন বন হতে কে গো ডাক মোরে

  • Sub Title: ক্ষণে ক্ষণে ঘুম-হারা পাখী কেঁদে ওঠে করুন-গীতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন