জানি, জানি প্রিয়, এ জীবনে মিটিবে না সাধ।
আমি জলের কুমুদিনী ঝরিব জলে
তুমি দূর গগনে থাকি কাঁদিবে চাঁদ।।আমাদের মাঝে বঁধু বিরহ-বাতাস
চিরদিন ফেলে যাবে দীরঘ শ্বাস,
কভু পায় না বুকে, তবু মুখে মুখে
চাঁদ কুমুদীর নামে রটে অপবাদ।।তুমি কত দূরে বঁধু, তবু বুকে এত মধু কেন উথলায়,
হাতের কাছে রহ রাতের চাঁদ মোর, ধরা নাহি যায়
তবু ছোঁয়া নাহি যায়।মরুতৃষা লয়ে কাঁদে শূন্য হিয়া,
(তবু) সকলে বলে, আমি তোমারই প্রিয়া।
সেই কলঙ্ক-গৌরব সৌরভ দিল বুকে,
মধুর হল মোর বিরহ-বিষাদ।।
জানি, জানি প্রিয়, এ জীবনে মিটিবে না সাধ
- Sub Title: আমি জলের কুমুদিনী ঝরিব জলে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 5
বাউল গান এর নতুন প্রবন্ধ
ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে
- Sub Title: বিহগেরা থামো থামো আঁধারে কাঁদো গো তুমি ধরা
কত দুঃখ সহিব তোর পিরিতে
- Sub Title: আরও কি রহিল বাকি আমারে কাঁদাইতে
দেখব কে তোর কাছে আসে
- Sub Title: তুই রবি একেশ্বরী
দেইখে আইলাম শ্যামরূপ শতদল কমলে
- Sub Title: আমি রূপ দেখিয়া ভুইলে রইলাম চাহিয়া গো সজনী
আমি রাঙা পদে বিকাইলাম রে বন্ধ ঐ রাঙা চরণে
- Sub Title: বন্ধু রে তোমার আমার সরল পিরিতি
আইলে বসনচুরা মনোহরা পায়ে লাগাব বেড়ি
- Sub Title: তারে হাজির করব কিশোরীর কাছারী
জাগো শ্যামা জাগো শ্যামা
- Sub Title: আবার রণ-চণ্ডী সাজে
ভয় নেই রে তোদের নেই রে ভয়
- Sub Title: যা চলে সব অভয়-মনে- আকাশে ওই উঠেছে শুকতারা
তুমি দুখের বেশে এলে বলে ভয় করি কি
- Sub Title: দাও ব্যথা যতই তোমায় ততই নিবিড় করে ধরি
হে বিধাতা! দুঃখ শোক মাঝে তোমারই পরশ রাজে
- Sub Title: দুঃখ-শোক মাঝে তোমারই পরশ রাজে
কোন রসে কোন রতির খেলা
- Sub Title: জানতে হয় এই বেলা
বাংলা
English 
Comments