করুণ কেন অরুণ আঁখি
দাও গো সাকি দাও শারাব।
হায় সাকি এ আঙ্গুরি খুন,নয় ও হিয়ার খুন-খারাব।।
দুর্দিনের এই দারুণ দিনে
শরন নিলাম পান-শালায়,
হায় সাহারার প্রখর তাপে
পরাণ কাঁপে দিল্-কাবাব।।আর সহে না দিল্ নিয়ে এই
দিল্-দরদির দিল্লগি,
তাই তো চালাই নীল পেয়ালায়
লাল শিরাজী বে-হিসাব।।এই শারাবের নেশার রঙে
নয়ন-জলের রঙ লুকাই,
দেখছি আঁধার জীবন ভরি
ভর-পিয়ালার লাল খোয়াব।।আমার বুকের শূন্যে কে গো
ব্যথার তারে ছড়্ চালায়,
গাইছি খুশির মহফিলে গান
বেদন-গুণীর বীণ্ রবাব্।।হারাম কি এই রঙিন পানি,
আর হালাল এই জল চোখের?
নরক আমার হউক মঞ্জুর,
বিদায়-বন্ধু, লও আদাব।।দেখ্ রে কবি, প্রিয়ার ছবি
এই শারাবের আর্শিতে,
লাল গেলাসের কাঁচ্-মহলার
পার হ’তে তার শোন্ জওয়াব।।
করুণ কেন অরুণ আঁখি
- Sub Title: দাও গো সাকি দাও শারাব
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 5
বাউল গান এর নতুন প্রবন্ধ
দোষ দিওনা প্রবীণ জ্ঞানী হেরি’ খারাব শারাব-খোর
- Sub Title: তাহার যে পাপ তারই একার হয় না লেখা নামে তোর
সুরধনীর কিনারায় কি হেরিলাম নাগরী গো
- Sub Title: সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর রামাবলী গায়
আইল আজি প্রাণসখা, দেখো রে নিখিলজন
- Sub Title: আসন বিছাইল নিশীথিনী গগনতলে
পার করো দয়াল আমায় কেশে ধরে - ঘোর সাগরে
- Sub Title: পড়েছি এবার আমি ঘোর সাগরে
চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই
- Sub Title: দেখলে সেহি চান সফল হয় নয়ন আত্মতত্ত্ব ধুঁড়ে দেখ হৃদয়
চলো নিয়ম-মতে
- Sub Title: দূরে তাকিয়ো নাকো ঘাড় বাঁকিয়ো নাকো!
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে
- Sub Title: মধুর মলয়সমীরে মধুর মিলন রটাতে
কে পারে মকরউল্লার মকর বুঝিতে
- Sub Title: আহাদে আহমদ নাম হয় জগতে
খুঁজিয়া পাইলাম না রে বন্ধু তুমি কোথায় থাক
- Sub Title: আমি তোমায় দেখতে নারি তুমি আমায় দেখ রে বন্ধু
হে মদিনার নাইয়া
- Sub Title: ভব-নদীর তুফান ভারী
কই গো মাধবীলতা বল গো ললিতে
- Sub Title: বন্ধু কোন বনে চড়াইয়াছে ধেনুগণ গো ললিতে
গুরু দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে
- Sub Title: তোমার দয়া বিনে তোমার সাধবো কি মতে
বাংলা
English 
Comments