“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোমার বিনা-তারের গীতি
তোমার বিনা-তারের গীতি
  • Sub Title: বাজে আমার বীণা-তারে

তোমার বিনা-তারের গীতি
বাজে আমার বীণা-তারে
রইল তোমার ছন্দ-গাথা

গাঁথা আমার কণ্ঠ-হারে॥

কি কহিতে চাও হে গুণী
আমি জানি আমি শুনি
কান পেতে রই তারার সাথে
তাই তো দূর গগন-পারে॥

পালিয়ে বেড়াও উদাস হাওয়া
গোপন কথার ফুল ফুটিয়ে গো
আমি তারে মালা গেঁথে
লুকিয়ে রাখি বক্ষে নিয়ে গো।

হয়তো তোমার কথার মালা
কাঁটার মত করবে জ্বালা
সেই জ্বালাতেই জ্বলবে আমার
প্রেমের শিখা অন্ধকারে॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ওরে আমার চটি আমার ঠনঠনিয়ার চটি
ওরে আমার চটি আমার ঠনঠনিয়ার চটি

ওরে আমার চটি আমার ঠনঠনিয়ার চটি

  • Sub Title: যাত্রা শুনতে কাহার সাথে গেলি তুই পালটি॥
কেন আসিলে যদি যাবে চলি
কেন আসিলে যদি যাবে চলি

কেন আসিলে যদি যাবে চলি

  • Sub Title: গাঁথিলে না মালা ছিঁড়ে ফুল-কলি
উৎসর্গ-পত্র
উৎসর্গ-পত্র

উৎসর্গ-পত্র

  • Sub Title: শ্রীজিতেন্দ্রনাথ ঘোষ
থির হয়ে তুই বোস দেখি মা
থির হয়ে তুই বোস দেখি মা

থির হয়ে তুই বোস দেখি মা

  • Sub Title: দেখব নিত্য লীলাময়ী থির হলে তুই কেমন লাগে
পলাশ ফুলের গেলাস ভরি
পলাশ ফুলের গেলাস ভরি

পলাশ ফুলের গেলাস ভরি

  • Sub Title: পিয়াব অমিয়া তোমারে প্রিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন