কোথায় তুই খুঁজিস ভগবান
সে যে রে তোরই মাঝে রয়।
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।সাজিয়া যোগী ও দরবেশ
খুঁজিস যায় পাহাড়-জঙ্গলময়
সে যে রে তোরি মাঝে রয়।।আঁখি খোল ইচ্ছা-অন্ধের দল
নিজেরে দেখ রে আয়নাতে,
দেখিবি তোরই এই দেহে,
নিরাকার তাঁহার পরিচয়।।ভাবিস তুই ক্ষুদ্র কলেবর
ইহাতেই অসীম নীলাম্বর,
এ দেহের আধারে গোপন
রহে সে বিশ্ব চরাচর,
প্রাণে তোর প্রাণের ঠাকুর
বেহেশতে স্বর্গে কোথাও নয়।।এই তোর মন্দির মসজিদ
এই তোর কাশী বৃন্দাবন,
আপনার পানে ফিরে চল
কোথা তুই তীর্থে যাবি, মন!
এই তোর মক্কা-মদিনা,
জগন্নাথ-ক্ষেত্র এই হৃদয়।।
কোথায় তুই খুঁজিস ভগবান
- Sub Title: সে যে রে তোরই মাঝে রয়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 4
বাউল গান এর নতুন প্রবন্ধ
দুধে আলতায় রং যেন তার
- Sub Title: সে ভিন-গেরামের মেয়ে
জাগো ভাই দলে দলে
- Sub Title: শ্রোতা যত ভূমণ্ডলে
সেই তো তোমার পথের বঁধু সেই তো
- Sub Title: দূর কুসুমের গন্ধ এনে খোঁজায় মধু সেই তো
হরি হরি বলে ডাকরে মন রসনা
- Sub Title: হরি নাম বিনা তোমার উপায় গতি দেখি না ধু-
আজি ঘুম নহে নিশি জাগরণ
- Sub Title: চাঁদেরে ঘিরি নাচে ধীরি ধীরি
আরে ও আমার কৃষক চাষি ভাই
- Sub Title: বেঁকা লাঙল মোদের সম্বল
তারে চিনবে কি এই মানুষে
- Sub Title: মোর সাঁই ফিরে যে রূপে সো
ধন্য ভাব গোপীর ভাব আ মরি মরি
- Sub Title: যাতে বাঁধা ব্রজের শ্রীহরি
ওগো সুন্দর, তুমি আসিবে বলিয়া
- Sub Title: রাঙা অশোকের মঞ্জরি
আমার বন্ধু আনি দেও গো তোরা
- Sub Title: আমার কালা আনি দেও গো তোরা-
আঁধার রাতে কে গো একেলা
- Sub Title: নয়ন-সলিলে ভাসালে ভেলা
বাংলা
English 
Comments