“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওমা ফিরে এলে কানাই মোদের
ওমা ফিরে এলে কানাই মোদের
  • Sub Title: এবার ছেড়ে দিসনে তায়

ওমা ফিরে এলে কানাই মোদের
এবার ছেড়ে দিসনে তায়।
তোর সাথে সব রাখাল মিলে

বাঁধব সে ননী-চোরায়।।

তারে তুই যখন মা রাখতিস বেঁধে,
ছড়ায়েছি কেঁদে, কেঁদে,
তখন জানত কে, যে, খুললে বাঁধন
পালিয়ে যাবে মথুরায়।।

এবার আমরা এসে ডাকলে শ্যামে
গোঠে যেতে দিসনে তায়।
ঐ পথে অক্রুর মুনির সাথে
পালিয়ে যাবে শ্যামরায়।।

মোরা কেউ যাব না বনে মা আর
খেলব তোর এই আঙিনায়,
শুধু খেলব লুকোচুরি লো
আগলাতে চোরের রাজায়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো
এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো

এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো

  • Sub Title: তারে গোপবালিকার মালা পরাব আজি এ রাখাল বাজে
বুনো ফুলের করুণ সুবাস ঝুরে
বুনো ফুলের করুণ সুবাস ঝুরে

বুনো ফুলের করুণ সুবাস ঝুরে

  • Sub Title: নাম-না-জানা গানের পাখি তোমার গানের সুরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন