“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তিমির-বিদারী অলখ-বিহারী কৃষ্ণ মুরারি
তিমির-বিদারী অলখ-বিহারী কৃষ্ণ মুরারি
  • Sub Title: কৃষ্ণ মুরারি আগত ঐ

তিমির-বিদারী অলখ-বিহারী
কৃষ্ণ মুরারি আগত ঐ।
টুটিল আগল নিখিল পাগল

সর্ব-সহা আজি সর্ব-জয়ী॥

বহিছে উজান অশ্রু-যমুনায়
হৃদি-বৃন্দাবনে আনন্দ ডাকে, — ‘আয়’,
বসুধা-যশোদার স্নেহ-ধার উথলায়
কাল্-রাখাল নাচে — থৈ-তা-থৈ॥

বিশ্ব ভরি ওঠে স্তব নমোনমঃ
অরির পুরী-মাঝে এলো অরিন্দম।
ঘিরিয়া দ্বার বৃথা জাগে প্রহরী জন,
কারার মাঝে এলো বন্ধ-বিমোচন,
ধরি অজানা পথ আসিল অনাগত
জাগিয়া ব্যথা-হত ডাকে, ‘মা ভৈঃ’॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আজি নাহি কিছু মোর মান-অপমান বলে
আজি নাহি কিছু মোর মান-অপমান বলে

আজি নাহি কিছু মোর মান-অপমান বলে

  • Sub Title: সকলি দিয়াছি মোর ঠাকুরের রাঙা চরণের তলে॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন