“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

একাদশীর চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে
একাদশীর চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে
  • Sub Title: যেন কাহার ভাঙা কলস আকাশ গাঙে ভাসে॥

একাদশীর চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে
যেন কাহার ভাঙা কলস আকাশ গাঙে ভাসে॥
সেই কলসি হতে ধরার পরে

অঝোর ধারায় মধু ঝরে রে
দলে দলে তাই কি তারার মৌমাছিরা আসে॥

সেই মধু পিয়ে ঘুমের নেশায় ঝিমায় নিশীথ রাতি
বন-বধূ সেই মধু ধরে ফুলের পাত্র পাতি।

সেই মধু এক বিন্দু পিয়ে
সিন্ধু ওঠে ঝিলমিলিয়ে রে
সেই চাঁদেরি আধখানা কি তোমার মুখে হাসে॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ঐ ঐ ঐ আসে কর্ণ কৌরব সেনানী
ঐ ঐ ঐ আসে কর্ণ কৌরব সেনানী

ঐ ঐ ঐ আসে কর্ণ কৌরব সেনানী

  • Sub Title: মহাবীর ভীষ্ম গেছে দ্রোণ গেছে জানি
তিলক দিলে কি শ্যাম
তিলক দিলে কি শ্যাম

তিলক দিলে কি শ্যাম

  • Sub Title: কে দিল বনমালী বনমালা গলাতে?
ঐ ঘর-ভুলানো সুরে
ঐ ঘর-ভুলানো সুরে

ঐ ঘর-ভুলানো সুরে

  • Sub Title: কে গান গেয়ে যায় দূরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন