বন্ধু, আজও মনে যে পড়ে আম-কুড়ানো খেলা।
আম কুড়াইবারে যাইতাম দুইজন নিশিভোরের বেলা।।
জোষ্ঠিমাসের গুমোট রে বন্ধু আসত নাকো নিঁদ,রাত্রে আসত নাকো নিঁদ,
আম-তলার এক চোর আইস্যা কাটত প্রাণের সিঁদ;
(আর) নিদ্রা গেলে ফেলত সে চোর আঙিনাতে ঢেলা।।আমরা দুজন আম কুড়াইতাম, ডাকত কোকিল গাছে,
ভোলো যদি- বিহান বেলার সূর্যি সাক্ষী আছে।
(তুমি) পায়ের কাছে আম ফেইল্যা গায়ে দিতে ঠেলা।।আমার বুকের আঁচল থাইক্যা কাইড়া নিতে আম
বন্ধু, আজও পায় নাই দাসী সেই না আমের দাম।
(আজ) দাম চাইবার গিয়া দেখি তুমি দিছ মেলা।।নিশি জাইগ্যা বইস্যা আছি, জোষ্ঠি মাসের ঝড়ে
সেই না গাছের তলায় বন্ধু, এখনও আম পড়ে;
(আজ) তুমি কোথায় আমি কোথায়, দুইজনে একেলা।।
বন্ধু, আজো মনে যে পড়ে আম-কুড়ানো খেলা
- Sub Title: আম কুড়াইবারে যাইতাম দুইজন নিশিভোরের বেলা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 3
বাউল গান এর নতুন প্রবন্ধ
এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়
- Sub Title: শালের বনে খ্যাপা হাওয়া এই তো আমার মনকে মাতায়
রাধার মন্দিরে উদয় গো সখি
- Sub Title: শ্যাম চিকন কালা
দয়াল শ্যামরে আমার তুমি দয়া না করিলে
- Sub Title: পাপী তাপী জনে শ্যাম তুমি দয়া করো
রসের রসিক না হলে কে গো জানতে পায়
- Sub Title: গো জানতে পায়
শুকনো পাতার নূপুর পায়ে
- Sub Title: নাচিছে ঘুর্ণিবায়
ও শ্যাম তোরে করি মানা তুমি-মোহন বাঁশি আর বাজাইও না
- Sub Title: বন্ধু রে সাঞ্জা কালো বাজাও বাঁশি গোপীর মন কর উদাসী
তিন দিনের তিন মরম জেনে
- Sub Title: রসিক সাধলে ধরে তা একদিনে
আগে মন সাজো প্রকৃতি
- Sub Title: প্রকৃতির স্বভাব ধরো সাধন করো
মনের মানুষ পাবি নি গো ললিতে বল না
- Sub Title: মানুষ মিলে মন মিলে না হায় গো
প্রেমেরই তালা নি কেউ খুলতে জানে
- Sub Title: প্রেমেরই তালা যায় না খোলা
আজি তোমায় আবার চাই শুনাবারে
- Sub Title: যে কথা শুনায়েছি বারে বারে-
মারহাবা সৈয়দে মক্কি মদনি
- Sub Title: বাদশারও বাদশাহ নবিদের রাজা নবী
বাংলা
English 
Comments