“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঝুমুর নাচে ডুমুর গাছে ঘুঙুর বেঁধে গায়
ঝুমুর নাচে ডুমুর গাছে ঘুঙুর বেঁধে গায়
  • Sub Title: নাচন দুজন মাদল বাঁশি নূপুর নিয়ে আয় (লো)॥

দ্বৈত: ঝুমুর নাচে ডুমুর গাছে ঘুঙুর বেঁধে গায় (লো)।
নাচন দুজন মাদল, বাঁশি, নূপুর নিয়ে আয় (লো)॥
স্ত্রী: আর জনমে চোরকাঁটা তুই ছিলি (রে)

এই জনমে আঁচল ছিঁড়ে হৃদয়ে বিঁধিলি।
পুরুষ: চোরকাঁটা নয় ছিলাম পানের খিলি লো
গয়না ছিলাম গায় (লো)॥

স্ত্রী: ঝিলমিলয়ে ঝিলের জল নাচায় শালুক ফুল—
পুরুষ: শালুক যেন মুখাখানি তোর লো ঝিলের ঢেউ যেন এলোচুল।
স্ত্রী: কুহু কুহু ডেকে কোকিল কাহার কথা কহে
পুরুষ: সেই কথা কয় কোয়েলা আর জনমে করেছি যা তোরই বিরহে।
দ্বৈত: সে জনমের দু’টি হৃদয় এ জনমে হায়
এক হতে যে চায় লো এক হতে যে চায়॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে
কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে

কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে

  • Sub Title: মোর বুকে মুখ রাখি ঝড়ের পাখি সম কাঁদে ও কে
বনে মোর ফুল-ঝরার বেলা
বনে মোর ফুল-ঝরার বেলা

বনে মোর ফুল-ঝরার বেলা

  • Sub Title: জাগিল এ কী চঞ্চলতা (অবেলায়)

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন