“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার বিজন ঘরে হেসে এল পথিক মুসাফির-বেশে
আমার বিজন ঘরে হেসে এল পথিক মুসাফির-বেশে
  • Sub Title: শরমে মরিয়া তারে শুধাই তরুণ পথিক কী তব চাই

আমার বিজন ঘরে হেসে এল পথিক মুসাফির-বেশে।
শরমে মরিয়া তারে শুধাই, তরুণ পথিক, কী তব চাই।
সে কহে,- যা দাও লইব তাই।।

দিনু তারে খোঁপার ফুল,
সে কহে,- এ নহে, করেছ ভুল।
কহিনু,- ভিখারি কী তবে চাও?
সে কহে,- গলার মালাটি দাও।।

বসিতে তারে দিনু আসন,
দাঁড়ায়ে রহে সে করুণ-নয়ন।
কহিনু,- কী চাহ ওগো শ্যামল?
সে কহে,- তোমার আধেক আঁচল।।

কহিনু,- কেন এ আঁখি-পানে
চাহিয়া রয়েছ এক ধ্যানে?
আমার চোখে কী চাও বঁধু?
সে কহে,- অনুরাগের মধু।।

কহিনু,- হে প্রিয়, নাহি যে ঠাঁই,
ভাঙা কুটির, চাঁদে কোথায় বসাই।
কহিল না কথা অভিমানী-
কী হল শেষে সই নাহি জানি।
হেরিনু প্রভাতে পাশে মম
ঘুমায় আমার প্রিয়তম।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আপনি অবশ হলি, তবে
আপনি অবশ হলি, তবে

আপনি অবশ হলি, তবে

  • Sub Title: উঠে দাঁড়া উঠে দাঁড়া ভেঙে পড়িস না রে
কৃষ্ণ কই গো ও বিশাখা
কৃষ্ণ কই গো ও বিশাখা

কৃষ্ণ কই গো ও বিশাখা

  • Sub Title: হায় কৃষ্ণ হায় কৃষ্ণ বলে প্ৰাণ যায় গো প্ৰাণের সখা
এই তো মহাজনের মত
এই তো মহাজনের মত

এই তো মহাজনের মত

  • Sub Title: যার প্রেমে স্বয়ং কৃষ্ণ দিয়াছেন প্রেমের খৎ ধু
শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে
শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে

শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে

  • Sub Title: মন হইয়াছে উন্মাদিনী প্ৰাণে কি আর ধৈর্য মানে চি
পয়লা ফাল্গুনে আইলো
পয়লা ফাল্গুনে আইলো

পয়লা ফাল্গুনে আইলো

  • Sub Title: যাও যদি আও দলে দলে উঠেছে বেলা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন