“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঐ অভ্র-ভেদী তোমার ধ্বজা
ঐ অভ্র-ভেদী তোমার ধ্বজা
  • Sub Title: মাগো তোমার রথ আনা ঐ রক্ত-সেনার রথে॥

ঐ অভ্র-ভেদী তোমার ধ্বজা উড়্লে আকাশ-পথে।
মাগো, তোমার রথ আনা ঐ রক্ত-সেনার রথে॥
ললাট-ভরা জয়ের টীকা অঙ্গে নাচে অগ্নি-শিখা,

রক্তে জ্বলে বহ্নি-লিখা,
মা! ঐ বাজে তোর বিজয়-ভেরি,
নাই দেরি আর নাই মা দেরি, মুক্ত তোমার হ’তে॥

আনো তোমার বরণ-ডালা, আনো তোমার শঙ্খ, নারী!
ঐ দ্বারে মা’র মুক্তি-সেনা, বিজয়-বাজা উঠ্ছে তারি। ওরে ভীরু!
ওরে মরা! মরার ভয়ে যাস্নি তোরা;
তোদেরও আজ ডাক্ছি মোরা— ভাই!
ঐ খোলে রে মুক্তি-তোরণ,
আজ একাকার জীবন-মরণ মুক্ত এ ভারতে॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ও তুই উলটো বুঝলি রাম
ও তুই উলটো বুঝলি রাম

ও তুই উলটো বুঝলি রাম

  • Sub Title: আমি আম চাহিতে জাম দিলে আর জাম চাহিতে কি-না আম॥
সই পলাশ বনে রঙ ছড়ালো কে
সই পলাশ বনে রঙ ছড়ালো কে

সই পলাশ বনে রঙ ছড়ালো কে

  • Sub Title: সেই রঙে রঙিন মানুষটিরে কাছে ডেকে দে লো॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন