আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু
(সে) লইল মিঞার ঘরে।
আমার কালি মা ছাড়ায়ে কলেমা পড়ায়েবুঝি মুস্লিম করে!
আমায় বুঝি মুস্লিম করে গো-
মুর্গীর লোভে দর্গায় এসে
বুঝি টিকি মোর হরে গো!
আমার শিখা করি দূর রেখে দেবে নূর,
জবাই করিবে পরে গো!আমি বাসব ভাবিয়া রাসভে পূজিনু
স্বর্গে যাইতে সোজা;
সে যে লয়ে এঁদো ঘাটে, ফেলে দিল পাটে
ভাবিয়া ধোবির বোঝা!
হলো হিতে-বিপরীত সবি গো!
আমি ভবানী ভাবিয়া করিতে প্রণাম
হেরি বাগ্দিনি ভবী গো!
আমি শীতল হইতে চাহিনু, আনিল
শীতলা-বাহনে ধোবি গো!বাবা শিবের বাহন ভাবিয়া বৃষভ-
লাঙুল ঠেকানু ভালে,
হায় নিল না সে পূজা, শিং দিয়ে সোজা
গুঁতায়ে ফেলিল খালে!
আমার কপাল বেজায় পোড়া গো!
আমি শালগ্রাম ভেবে রাখিনু চক্ষে
হেরি ঝাল-মাখা নোড়া গো!
আমার ভাগ্য বেজায় ফুটো গো,
বাঁকা অঙ্গ হেরিয়া জড়ায়ে ধরিতে
হেরি ত্রিভঙ্গ খুঁটো গো!আমার মহিষী-গৃহিণী খুশি হবে ভেবে
মহিষ কিনিয়া আনি,
বাবা মরি এবে ত্রাসে, শিং নেড়ে আসে
মহিষ, মহিষীরাণী!
আমি কেমনে জীবন ধরি গো!
আমি ‘হরি বোল’ বলে ডাকিতে হরিরে
হয়ে যায় ‘বল হরি’ গো।।
আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু
- Sub Title: (সে) লইল মিঞার ঘরে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভাঙা দেউলের দেবতা
- Sub Title: তব বন্দনা রচিতে ছিন্না বীণার তন্ত্রী বিরতা
মহানন্দে হেরে গো সবে
- Sub Title: জগতপথে পশুপ্রাণী রবি শশী তারা
আমরা নূতন প্রাণের চর
- Sub Title: আমরা থাকি পথে ঘাটে
ও রঙিলা নাইয়া রে রঙে বৈঠা বাইয়া রে
- Sub Title: কোন দেশে যাও রে মাঝি
মন কেন উদাসে এই ফাগুন-বাতাসে
- Sub Title: (এই) ফাগুন-বাতাসে
আর জ্বালা দিও না বাঁশি আর জ্বালা দিও না আমারে
- Sub Title: জনম দুক্ষিনী রাধা জানি কি জান না রে?
ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর
- Sub Title: মরমে লুকানো থাক মরমের ভার
আমার মনের বাঁধন ঘুচে যাবে
- Sub Title: থাক্ বাইরে বাঁধন তবে নিরবধি
এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি
- Sub Title: তুমি ডুবায়ে ভাসাতে পারো ভাসায়ে কিনার দাও কারো
গোরা কি আইন আনিল নদীয়ায়
- Sub Title: এত জীবের সদ্ভাব নয়
বাজায়ে জল-চুড়ি কিঙ্কিণী
- Sub Title: কে চলো জল-পথে উদাসিনী
বাংলা
English 
Comments