আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরষের শেষে,
যেন এমনি কাটে আসছে-জনম তোমায় ভালোবেসে।।
এমনি আদর, এম্নি হেলা,মান-অভিমান এম্নি খেলা,
এমনি ব্যথার বিদায়-বেলা এম্নি চুমু হেসে,
যেন খণ্ড মিলন পূর্ণ করে নতুন জীবন এসে।
এবার ব্যর্থ আমার আশা যেন সফল প্রেমে মেশে।
আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরসের শেষে।।যেন আর না কাঁদায় দ্বন্ধ-বিরোধ, হে মোর জীবন-স্বামী,
এবার এক হ’য়ে যাক প্রেমে তোমার তুমি আমার আমি।আপন সুখকে বড় ক’রে
যে-দুখ পেলেম জীবন ভ’রে
এবার তোমার চরণ ধ’রে নয়ম-জলে ভেসে
যেন পূর্ণ ক’রে তোমায় জিনে সব-হারানোর দেশে
মোর মরণ-জয়ের বরণ-মালা পরাই তোমার কেশে,
আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ-বিদায়ের শেষে।।
আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরষের শেষে
- Sub Title: যেন এমনি কাটে আসছে-জনম তোমায় ভালোবেসে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 20
বাউল গান এর নতুন প্রবন্ধ
কে যাবে গো আয় সখী দির সমীর বনে
- Sub Title: মনোচোরা প্ৰাণের হরি যাবে যমুনা পুলিনে চি
না ঘুচিলে মনের ময়লা
- Sub Title: সেই সত্যপথে না যায় চলা
কৃষ্ণ ভজ না কেন মন সুদিন যায় রে
- Sub Title: তুমি মিছা মায়ায় ভুলিয়াছ রে মন ধু
দমে দমে জপো রে মন
- Sub Title: লা-ইলাহা ইল্লালাহ
আগে জান না রে মন
- Sub Title: বাজি হারলে তখন লজ্জায় মরণ
হরিনাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসমাধুরী
- Sub Title: অগাধ জল ভবনদী তাহে মন পার হবে যদি
কাছে তার যাই যদি কত যেন পায় নিধি
- Sub Title: তবু হরষের হাসি ফুটে-ফুটে ফুটে না
আজি মেঘ কেটে গেছে সকালবেলায়
- Sub Title: এসো এসো এসো তোমার হাসিমুখে-
শ্যামের সঙ্কেত মুরলী বাজিল গো সই
- Sub Title: ঐ শুনি বাজিল গো নিকুঞ্জ কানন বনে
দেশে যাইবার সাড়া হলো
- Sub Title: মনে লাগে ভয়
সজনী গো গুরু কী ধন চিনলাম না
- Sub Title: অমূল্য ধন গুরুর চরণ ভজন হইল না
মন যদি হতে চাও মানুষ
- Sub Title: মানুষকে ভিন বাসিও না
বাংলা
English 
Comments