“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বাজায়ে কাচের চুড়ি
বাজায়ে কাচের চুড়ি
  • Sub Title: পরানে দোল দিয়ে কে যায়

বাজায়ে কাচের চুড়ি
পরানে দোল দিয়ে কে যায়।
কাঁকনে চুড়িতে বাজে সুর মধুর আওয়াজ,

নাচনের লাগিল ছোঁয়াচ এ তনুর কাচ-মহলায়।।

আঁচলে বাঁধা তার কোন বীণ,
রিনিঝিন বাজে চাবির রিং,
কারে রাখি কারে শুনি,
চলে যায় সে যে চপল পায়।।

চরণ-কমল ধরি নূপুর মিনতি করে,
ভ্রমর সম গুজরি চরণ ঘেরি গুঞ্জরে।

কারে দেখি কারে শুনি-
চলনের দোলন-গতি, না তাহার নূপুর-ধ্বনি,
হিয়া মোর পথে তার লুটায়
চরণ-পরশ আশায়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ও কে চলিছে বন-পথে
ও কে চলিছে বন-পথে

ও কে চলিছে বন-পথে

  • Sub Title: নূপুর পায়ে রন ঝন ঝন্
এ কি অপরূপ রূপে মা তোমায়
এ কি অপরূপ রূপে মা তোমায়

এ কি অপরূপ রূপে মা তোমায়

  • Sub Title: ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল্ করে লাবণী॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন