আজি বাদল ঝরে মোর একেলা ঘরে।।
হায় কী মনে পড়ে মন এমন করে।।
হায় এমন দিনে কে নীড়হারা পাখিযাও কাঁদিয়া কোথায় কোন, সাথিরে ডাকি’।
তোর ভেঙেছে পাখা কোন্ আকূল ঝড়ে।।আয় ঝড়ের পাখি আয়এ একা বুকে,
আয় দিব রে আশয় মোর গহন-দুখে,
আয় রচিব কুলায় আজ নূতন ক’রে।।এই ঝড়ের রাতি নাই সাথের সাথি,
মেঘ- মেদুর-গগন বায় নিবেছে বাতি,
মোর এ ভীরু প্রণয় হায় কাঁপিয়া মরে।।এই বাদল-ঝড়ে হায় পথিক-কবি
ঐ পথের পরে আর কতকাল র’বি,
ফুল দলিবি কত হায় অভিমান-ভরে।।
আজি বাদল ঝরে মোর একেলা
- Sub Title: হায় কী মনে পড়ে মন এমন করে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 64
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল
- Sub Title: সারা বরষ ছিলি গাফেল এবার আঁখি খোল
কেরানি আর গরুর কাঁধ
- Sub Title: এই দুই-ই সমান দাদা
দিল দোলা ওগো দিল দোলা
- Sub Title: কোন্ দখিন হাওয়া গজল-গাওয়া
তোরা যারে এখনি হালিমার কাছে লয়ে
- Sub Title: লয়ে ক্ষীর সর ননী
সৃজন ভোরে প্রভু মোরে
- Sub Title: (তুমি) জা্তে আমার ললাট-লেখা জীবন আমার কেমন হবে
পেয়ে আমি হারিয়েছি গো
- Sub Title: আমার বুকের হারামণি
তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা
- Sub Title: দখিনা বাতাস ইঙ্গিতে বোঝে
কে এলে মোর ব্যথার গানে গোপন
- Sub Title: গোপন-লোকের বন্ধু গোপন
শ্রীকৃষ্ণরূপের করো ধ্যান অনুক্ষণ
- Sub Title: হবে নিমেষে সংসার-কালীয় দমন॥
এসো শারদ-প্রাতের পথিক এসো
- Sub Title: এসো শিউলি-বিছানো পথে
পরান হরিয়া ছিলে পাশরিয়া
- Sub Title: কেমনে প্রিয়া আনন্দে!
এই দেহেরই রঙমহলায়
- Sub Title: খেলিছেন লীলা-বিহারী
বাংলা
English 