“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজ সুদিনের আসল ঊষা, নাই অভাব আজ নাই অভাব
আজ সুদিনের আসল ঊষা, নাই অভাব আজ নাই অভাব
  • Sub Title: অরুণ রবির মতন রাঙা পেয়ালা ভরি’ আন্ শারাব

আজ সুদিনের আস্ল ঊষা, নাই অভাব আজ নাই অভাব।
অরুণ রবির মতন রাঙা পেয়ালা ভরি’ আন্ শারাব।।
ঊষার করে পেয়ালা রবির, উপচে’ পড়ে কিরণ-মদ,

মধুর উজল সময় এমন, আজ ক’রো না দিল্ খারাব।।
শান্ত কুটির, বন্ধু সাকি, মধুর-কণ্ঠ গায় গজল,
আয়েশ-সুখের আরাম গো তায় নৌ-জোয়ানী বে-হিসাব।।
নাচ্ছে প্রিয়া সাকির সাথে, সুর-পিয়াসি দেয় তালি,
সাকির আঁখির মদির লীলা টুটায় মদের বদ-খোয়াব।।
মদের নেশার মিঠার লোভে, সাবাস চতুর ফুল-মালী-
লুকিয়ে রাখো সবুজ পাতায় শারাব-মধুর লাল গোলাব।।
পর্ল প্রিয়া যেদিন কানে গানের মোতি হাফিজের,
সেদিন হ’তে উর্বশী মোর শুনছে গানের বীণ্-রবাব্।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আজি সাঁঝের যমুনায় গো
আজি সাঁঝের যমুনায় গো

আজি সাঁঝের যমুনায় গো

  • Sub Title: তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো
আজি শরততপনে প্রভাতস্বপনে
আজি শরততপনে প্রভাতস্বপনে

আজি শরততপনে প্রভাতস্বপনে

  • Sub Title: ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো
গৌরচান তোমায় পাব আর কতদিন বাকি
গৌরচান তোমায় পাব আর কতদিন বাকি

গৌরচান তোমায় পাব আর কতদিন বাকি

  • Sub Title: তুমি একবার না দিলায় দেখা জন্মভরা ডাকাডাকি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন