“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জগতের নাথ, করো পার হে
জগতের নাথ, করো পার হে
  • Sub Title: মায়া-তরঙ্গে টলমল তরণী অকুল ভব পারাবার হে॥

জগতের নাথ, করো পার হে
মায়া-তরঙ্গে টলমল তরণী অকুল ভব পারাবার হে॥
নাহি কাণ্ডারি ভাঙা মোর তরী

আশা নাই কুলে উঠিবার
আমি গুণহীন ব’লে করো যদি হেলা
স্মরণ লইব তবে কার॥

সংসারেরি এই ঘোর পাথারে
ছিল যা’রা প্রিয় সাথী
একে একে তারা ছাড়িয়া গেল হায়
ঘনাইল যেই দুখ-রাতি।

ধ্রুবতারা হয়ে তুমি জ্বালো
অসীম আঁধারে প্রভু আশারই আলো
তোমার করুণা বিনা হে দীনবন্ধু,
পারের আশা নাহি আর॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

নাইয়া কর পার
নাইয়া কর পার

নাইয়া কর পার

  • Sub Title: কূল নাহি নদী-জল সাঁতার
সে চলে গেছে বলে কি গো
সে চলে গেছে বলে কি গো

সে চলে গেছে বলে কি গো

  • Sub Title: স্মৃতিও হায় যায় ভোলা (হায়)

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন