“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভোরের হাওয়া! ধীরে ধীরে ব’লো গো সেই হরিণিরে
ভোরের হাওয়া! ধীরে ধীরে ব’লো গো সেই হরিণিরে
  • Sub Title: আর কতদিন দিশাহারা ঘুরব একা মরুর তীরে

ভোরের হাওয়া! ধীরে ধীরে বোলো গো সেই হরিণীরে।
আর কতদিন দিশাহারা ঘুরব একা মরুর তীরে।।
মিষ্টি চিনির পসারিণীর হৃদয় কেন কষায় হেন,

এই চিনি-খোর তুতীর পানে কেন গো সে চায় না ফিরে।।
গোলাব লো! তোর রূপের গরব দেয় না বুঝি জিজ্ঞাসিতে,
প্রণয়-পাগল বুলবুলি তোর ভাসে কেন অশ্রু-নীরে।।
চতুর নিষাদ শিকার করে প্রণয়ীরে মুখের মিঠায়,
চপল পাখি ধরতে সে গো বিছায় না জাল আকাশ ঘিরে।।
বঁধুর পাশে ব’সে তোমার ঢাল্বে যেদিন রঙিন শারাব
স্মরণ করো রূপসি, এই উপোসে-মন দূর সাথিরে।।

শেয়্র্:-
সরল-তনু কাজল-আঁখি, চাঁদের মালা ললাট-কূলে-
রঙিন প্রেমের লাগল না রঙ কেন গো সে রূপের ফুলে।
তোমার রূপের চাঁদে, প্রিয়, এই শুধু কলঙ্ক-লেখা-
মধুর রূপের কাননে নাই বিধুর প্রেমের কুহু কেকা!

হাফেজী এই গজল যদি পৌঁছে আকাশ, নয় সে কিছু
গাইবে সে গান ‘জোহরা’ তারা, নাচবে ‘ঈশা’ সে সুর-মীড়ে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ঐ যমুনার ঘাটে
ঐ যমুনার ঘাটে

ঐ যমুনার ঘাটে

  • Sub Title: মুরলী মধুর নাটে প্ৰাণ চমকি উঠে চি
 এবার কি সাধনে শমন-জ্বালা যায়
এবার কি সাধনে শমন-জ্বালা যায়

এবার কি সাধনে শমন-জ্বালা যায়

  • Sub Title: ধর্মাধর্ম বেদের মম শমনের অধিকার (১) তাই
সখা, সাধিতে সাধাতে কত সুখ
সখা, সাধিতে সাধাতে কত সুখ

সখা, সাধিতে সাধাতে কত সুখ

  • Sub Title: তাহা বুঝিলে না তুমি- মনে রয়ে গেল দুখ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন