“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কী হবে লাল পাল তুলে ভাই
কী হবে লাল পাল তুলে ভাই
  • Sub Title: ‘সাম্পানের’ উপর

কী হবে লাল পাল তুলে ভাই
‘সাম্পানের’ উপর।
তোর পালে যত লাগবে হাওয়া রে

ও ভাই ঘর হবে তোর ততই পর।।

তোর কী দুঃখ হায় ভুলতে চাস ভাই,
ছেঁড়া পাল রাঙিয়ে,
এবার পরান ভরে কেঁদে নে তুই
অগাধ জলে নেয়ে।
তোর কাঁদনে উঠে আসুক রে
ওই নদীর থেকে বালুর চর।।

তুই কীসের আশায় দিবি রে ভাই
কূলের পানে পাড়ি,
তোর দিয়া সেথা না জ্বলে ভাই
আঁধার যে ঘর-বাড়ি।
তুই জীবন-কূলে পেলিনে তায় রে
এবার মরণ-জলে তালাশ কর।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন