“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শা আর শুঁড়ি মিলে শাশুড়ি কি হয় গো
শা আর শুঁড়ি মিলে শাশুড়ি কি হয় গো
  • Sub Title: শাশুড়ি কি হয় গো

শা আর শুঁড়ি মিলে
শাশুড়ি কি হয় গো।
শ্যাম-প্রেমে বাধা দেয়

স্বামী তারে কয় গো।।

নয় নদী মিলে হয় ননদী সে দজ্জাল,
জুতো জামা-ই সার যার- জামাই সে মহাকাল,
যার কসুর হয় না সে শ্বশুর মহাশয় গো।।

সে ভাদ্দর-বউ, যার ভাদ্দর মাসে বিয়ে,
দেবর সে জন, দেয় বর যে দাদারে দিয়ে।
ভাসুর সে, অসুরের মতো যারে ভয় গো।।

বেহায়া চশম-খোর, তাই কি বেহাই কই,
পিষিয়া মারেন বলে নাম কি পিসিমা ঐ,
সবারই সে ভাগ নেয় ভাগনেরই জয় গো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে
শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে

শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে

  • Sub Title: মন হইয়াছে উন্মাদিনী প্ৰাণে কি আর ধৈর্য মানে চি
চলেছে ছুটিয়া পলাতকা হিয়া
চলেছে ছুটিয়া পলাতকা হিয়া

চলেছে ছুটিয়া পলাতকা হিয়া

  • Sub Title: হায় হায় হায় পরিবারে তায় পিছে পিছে ধায় রমণী
ভাঙার গান
ভাঙার গান

ভাঙার গান

  • Sub Title: ভেঙ্গে ফেল কর রে লোপাট

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন