“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কোন্ মরমীর মরম-ব্যথা আমার বুকে বেদনা হানে
কোন্ মরমীর মরম-ব্যথা আমার বুকে বেদনা হানে
  • Sub Title: জানি গো সেও জানেই জানে

কোন্ মরমীর মরম-ব্যথা আমার বুকে বেদনা হানে
জানি গো, সেও জানেই জানে।
আমি কাঁদি তাইতে যে তার ডাগর চোখে অশ্রু আনে,

বুঝেছি তা প্রাণের টানে।।

বাইরে বাঁধি মনকে যত
ততই বাড়ে মর্ম-ক্ষত,
মোর সে ক্ষত ব্যথার মতো
বাজে গিয়ে তারও প্রাণে,
কে কয়ে যায় হিয়ার কানে।।

উদাস বায়ু ধানের খেতে ঘনায় যখন সাঁঝের মায়া,
দুই জনারই নয়ন-পাতায় অমনি নামে কাজল-ছায়া।।

দুইটি হিয়াই কেমন কেমন-
বদ্ধ ভ্রমর পদ্মে যেমন,
হায়, অসহায় মূকের বেদন
বাজল শুধু সাঁঝের গানে,
পুবের বায়ুর হুতাশ তানে।।

বরিশাল
আশ্বিন ১৩২৭

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 আপনারে আপনি রে মন, না জান ঠিকানা
আপনারে আপনি রে মন, না জান ঠিকানা

আপনারে আপনি রে মন, না জান ঠিকানা

  • Sub Title: পরের অন্তর কেটে সমুদ্দর, কিসে যাবে জানা
ভাইস্যে নিল কুলমান
ভাইস্যে নিল কুলমান

ভাইস্যে নিল কুলমান

  • Sub Title: ঐ শুনো গো মধুর বাঁশির গান
নব নব পল্লবরাজি
নব নব পল্লবরাজি

নব নব পল্লবরাজি

  • Sub Title: সব বন উপবনে উঠে বিকশিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন