“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুমি হাতখানি যবে রাখো মোর হাতের পরে
তুমি হাতখানি যবে রাখো মোর হাতের পরে
  • Sub Title: মোর কণ্ঠ হ’তে সুরের গঙ্গা ঝরে॥

তুমি হাতখানি যবে রাখো মোর হাতের পরে
মোর কণ্ঠ হ’তে সুরের গঙ্গা ঝরে॥
তব কাজল-আঁখির ঘন পল্লব তলে

বিরহ মলিন ছায়া মোর যবে দোলে,
তব নীলাম্বরীর ছোঁয়া লাগে যেন
সেদিন নীলাম্বরে॥

যেদিন তোমারে পাই না কাছে গো
পরশন নাহি পাই,
মনে হয় যেন বিশ্বভুবনে
কেহ নাই, কিছু নাই।
অভিমানে কাঁদে বক্ষে সেদিন বীণ,
আকাশ সেদিন হয়ে যায় বাণীহীন,
যেন রাধা নাই আর বৃন্দাবনে গো
সব সাধ গেছে মরে॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কার ঝর ঝর বর্ষণ বাণী
কার ঝর ঝর বর্ষণ বাণী

কার ঝর ঝর বর্ষণ বাণী

  • Sub Title: যায় দিক দিগন্তে বেদনা হানি’
আর অনুনয় করিবে না কেউ
আর অনুনয় করিবে না কেউ

আর অনুনয় করিবে না কেউ

  • Sub Title: আর দেখিবে না স্বপন রাতে গো কেহ কাদেঁ হাত ধরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন