“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোমায় আমায় ও প্রেয়সী
তোমায় আমায় ও প্রেয়সী
  • Sub Title: মিল খেয়েছে রাজ-যোটক

তোমায় আমায় ও প্রেয়সী
মিল খেয়েছে, রাজ-যোটক।
আমি যেন গোদা চরণ

তুমি তাহে বিস্ফোটক।।

আমি কুমড়ো তুমি দা,
আমি কাঁচকলা তুমি আদা,
তুমি তেজি আমি ম্যাদা,
আমি সাপ, তুমি বেজি যেন, বাপ!
তুমি হস্তিনী আমি ঘোটক।।

তুমি বঁটি আমি চিচিঙ্গে,
আমি চিল, পিছে তুমি ফিঙে,
আমি টিংটিঙে তুমি ডিংডিঙে!
আমি ভেতো বাঙালিটি, তুমি যেন বর্গি ঠগ।।

আমি দড়ি তুমি ক্ষুর,
তুমি সাপ আমি ন্যাজুড়,
তুমি মাফ, আমি কসুর,
আমি ভাঙা ডোঙা কলার ভেলা,
তুমি খিদিরপুরি ডক।।

তুমি বড়শি আমি মাছ,
আমি মোম তুমি আগুন-আঁচ,
তুমি হিরে আমি কাচ,
তুমি আর জন্মে স্বামী হোয়ো,
আমায় দিও পাদোদক।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমারে চোখ ইশারায় ডাক দিলে হায়
আমারে চোখ ইশারায় ডাক দিলে হায়

আমারে চোখ ইশারায় ডাক দিলে হায়

  • Sub Title: খুলে দাও রঙ-মহলার তিমির-দুয়ার ডাকিলে যদি
জাতের বজ্জাতি
জাতের বজ্জাতি

জাতের বজ্জাতি

  • Sub Title: ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া॥
কে তোরে কি বলেছে মা
কে তোরে কি বলেছে মা

কে তোরে কি বলেছে মা

  • Sub Title: ঘুরে বেড়াস কালি মেখে’
আমার গহিন জলের নদী
আমার গহিন জলের নদী

আমার গহিন জলের নদী

  • Sub Title: আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি
পরজনমে যদি আসি এ ধরায়
পরজনমে যদি আসি এ ধরায়

পরজনমে যদি আসি এ ধরায়

  • Sub Title: ক্ষণিক বসন্ত যেন না ফুরায়॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন