ফুলের জলসায় নীরব কেন কবি।
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি।।
যে বীণা তোমার কোলের কাছে,বুক-ভরা সুর লয়ে জাগিয়া আছে,
তোমার পরশে ছড়াক হরষে
আকাশে-বাতাসে তার সুরের সুরভি।।তোমার যে প্রিয়া
গেল বিদায় নিয়া
অভিমানে রাতে
গোলাপ হয়ে কাঁদে তাহারই কামনা
উদাস প্রাতে।
ফিরে যে আসিবে না ভোলো তাহারে,
চাহ তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে,
অস্ত-চাঁদের বাসনা ভোলাতে অরুণ-অনুরাগে
উদিল রবি।।
ফুলের জলসায় নীরব কেন কবি
- Sub Title: ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 3
বাউল গান এর নতুন প্রবন্ধ
বহু অপরাধী জাইনে গৌর আমায় ফিরে চাইলো না
- Sub Title: ভজবো বইলে যুগল চরণ মনেতে ছিলো বাসনা ধু
নিশি-পবন! নিশি-পবন!
- Sub Title: ফুলের বনে ঘুমায় কন্যা তাহারে জাগাও
সারা নিশি ছিলেম শুয়ে বিজন ভুঁয়ে
- Sub Title: আমার মেঠো ফুলের পাশাপাশি
আস্ল যখন ফুলের ফাগুন, গুল্-বাগে ফুল চায় বিদায়
- Sub Title: এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়
তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করো
- Sub Title: ওই-যে দেখি বসুন্ধরা কাঁপল থরোথরো
মম অন্তর উদাসে
- Sub Title: পল্লবমর্মরে কোন্ চঞ্চল বাতাসে
নীল সাগরের ধারে ধারে, যাও কে নৌকা বাইয়া
- Sub Title: ও মন মাঝি রে-
ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা
- Sub Title: ডুবারু যেজন পায় সে রতন তোর কপালে ঢনঢনা
যে জন বৃক্ষমূলে বসে আছে
- Sub Title: তার ফলের কি অভাব আছে
কোথা গো প্ৰাণসহ শোনা সখী রসরাজের কথা
- Sub Title: বেলা অবসানকালে আইলাম গো কালিন্দ্রির জলে
বাজায়ে কাচের চুড়ি
- Sub Title: পরানে দোল দিয়ে কে যায়
বাংলা
English 
Comments