নদী এই মিনতি তোমার কাছে।
ভাসিয়া নিয়ে যাও আমারে যে দেশে মোর বন্ধু আছে।।
নদী তোমার জলের পথ ধরে সে চলে গেল একা,আমি সেই হতে তার পথ চেয়ে রই, পেলাম না আর দেখা,
ধুলার এ পথ নয় যে বন্ধু থাকবে চরণ-রেখা।
আমি মীন হয়ে রহিব জলে, ছুটব ঢেউ-এর পাছে।আমি ডুবে যদি মরি, তোমার নয় সে অপরাধ,
কূলে থেকে পাইনে খুঁজে, তাই জেগেছে সাধ
আমি দেখব ডুবে তোমার জলে আছে কি মোর চাঁদ,
বড়ো জ্বালা বুকে রে নদী টেনে লহ কাছে।
নদী, অভাগা এই যাচে।।
নদী এই মিনতি তোমার কাছে
- Sub Title: ভাসিয়া নিয়ে যাও আমারে যে দেশে মোর বন্ধু আছে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 62
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এ কি সুরে তুমি গান শুনালে ভিন্দেশি পাখি
- Sub Title: এ যে সুর নহে মদির সুরা রে সুরের সাকি
নূরের দরিয়ায় সিনান করিয়া
- Sub Title: কে এলো মক্কায় আমিনার কোলে
পরান-প্রিয়! কেন এলে অবেলায়
- Sub Title: শীতল হিমেল বায়ে ফুল ঝরে যায়
ওগো সুন্দর, তুমি আসিবে বলিয়া
- Sub Title: রাঙা অশোকের মঞ্জরি
একলা ভাসাই গানের কমল সুরের স্রোতে
- Sub Title: খেলার ছলে ওপার পানে এপার হতে
শাওন রাতে যদি
- Sub Title: বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে
গান গাহে মিসি বাবা শুনিয়া শুধায় হাবা
- Sub Title: খুকি কাঁদে কেন বাবা ফোড়া কি কাটিছে ওর?
একি অপরূপ রূপে মা তোমায়
- Sub Title: ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী
আমার সকলি হরেছে হরি
- Sub Title: এবার আমায় হরে নিও
কোন সে সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতা
- Sub Title: আর কতকাল জ্বলিবে আমার বুকে বিরহের চিতা
তোমার আকাশে উঠেছিনু চাঁদ
- Sub Title: দিনের আলোকে ভুলিও তোমার রাতের দুঃস্বপন
বাংলা
English 