“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

একলা ভাসাই গানের কমল সুরের স্রোতে
একলা ভাসাই গানের কমল সুরের স্রোতে
  • Sub Title: খেলার ছলে ওপার পানে এপার হতে

একলা ভাসাই গানের কমল সুরের স্রোতে।
খেলার ছলে ওপার পানে এপার হতে।।
আসবে গো এ গাঙের কূলে হয়তো ভুলে

আমার প্রিয়া
খোঁপায় নেবে আমার গানের কমল তুলে
আমার প্রিয়া।
খুঁজতে আমায় আসবে সুরের নদী-পথে।।

নাম-হারা কোন গাঁয়ে থাকে অচেনা সে
না-ই জানিলাম, গান ভেসে যাক তাহার আশে।
নদীর জলে আলতা-রাঙা পা ডুবায়ে
রয় সে মেয়ে,
গানের কমল লাগে গো তার কমল-পায়ে
উজান বেয়ে।
সেদিন অমর হয় মোর গান
যায় অমরায় পুষ্পরথে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কোন বনে বাজিল শ্যামের বাঁশি গো
কোন বনে বাজিল শ্যামের বাঁশি গো

কোন বনে বাজিল শ্যামের বাঁশি গো

  • Sub Title: শ্যাম নিরুপম বংশী ভুজঙ্গ অবলার বধিবার তরে ধু
মেঘের কোলে রোদ হেসেছে
মেঘের কোলে রোদ হেসেছে

মেঘের কোলে রোদ হেসেছে

  • Sub Title: আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হাহা হা
 সাধন বিফল বরজখ বিনে
সাধন বিফল বরজখ বিনে

সাধন বিফল বরজখ বিনে

  • Sub Title: এখানে সেখানে বরজখ মূল ঠিকানা
ওরে ভাই, মিথ্যা ভেবো না
ওরে ভাই, মিথ্যা ভেবো না

ওরে ভাই, মিথ্যা ভেবো না

  • Sub Title: হবার নয় যা কোনমতেই হবেই না সে হতে দেব না
আকাশ আমায় ভরল আলোয়
আকাশ আমায় ভরল আলোয়

আকাশ আমায় ভরল আলোয়

  • Sub Title: সুরের আবীর হানব হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন