“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এত ভালো হয় কি মানুষ
এত ভালো হয় কি মানুষ

আমার মন্দ স্বভাব জেনেও তুমি

আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে
এত ভালো হয় কি মানুষ
নিজের ক্ষতি করে।।

আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে
তবু তুমি কেনো থাকো
এই মানুষের সঙ্গে।।

অনাদরে থেকেও তুমি
রাখো আমায় যতন করে।।

এত ভালো হয় কি মানুষ
নিজের ক্ষতি করে।।

আমি তো পারি শুধু যন্ত্রণা দিতে
তবু তুমি আশা করো ভালো কিছু পেতে।।

অবহেলা পেয়েও তুমি
কেনো চাও যে আপন করে
এত ভালো হয় কি মানুষ
নিজের ক্ষতি করে।।

কথাঃ- শহিদুল্লাহ ফরায়েজী
শিল্পীঃ- বারী সিদ্দিকী

Comments

বিজ্ঞাপন দিন

বাউল গান এর নতুন প্রবন্ধ

নবযৌবন আষাঢ় মাসে
নবযৌবন আষাঢ় মাসে

নবযৌবন আষাঢ় মাসে

  • Sub Title: প্রেমনদী নিয়রে ভাসে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন