“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 মুরশিদ রূপ করিলে হেলা
মুরশিদ রূপ করিলে হেলা
  • Sub Title: শঙ্কা যায় তারি

মুরশিদ রূপ করিলে হেলা
শঙ্কা যায় তারি।।

জাহের বাতেন সব সফিনায়
পুশিদার ভেদ দিলাম সিনায়
এমনি মত তোমরা সবাই
বল সবারি।।

অবোধ অভক্ত জনা
তারে গুপ্ত ভেদ বল না
বলিলে সে মানিবে না
করবে অহঙ্কারী।।

তোমরা সব খলিফা রইলে
যে যা বোঝে দিও বলে
লালন বলে, রাসুল করলে
এ নসিহত জারি।।

———
বাউল কবি লালন শাহ, পৃ. ২৫৯

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আবার মোরে পাগল করে দিবে কে
আবার মোরে পাগল করে দিবে কে

আবার মোরে পাগল করে দিবে কে

  • Sub Title: হৃদয় যেন পাষাণ-হেন বিরাগ-ভরা বিবেকে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন