“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: জেগে উঠে দ্রুত চল, টিকেট নেওয়ার বেল পড়েছে

প্রেম রেলে চড়তে যদি, মন পথিকের বাসনা আছে।
জেগে উঠে দ্রুত চল, টিকেট নেওয়ার বেল পড়েছে।

নেত্র-নদীর স্রোত জলে, মুখখানি তোর প্রক্ষালিলে।
আর কিরে তোর অবহেলা, অলসতা থাকবে কাছে।

সঙ্গে আছে ছয়জন কুলি, তাদের মাথে বোঝা তুলি।
ত্বরা করি যাওনা চলি, সঙ্গী সকল চলে গেছে।

মোর্শেদাবাদ স্টেশনে, যেয়ে সুখ শান্ত মনে।
ভক্তি মুদ্রা হাতে নিয়ে, দাঁড়াও টিকেট বাবুর কাছে।

কত শত লোকের ভীড়, সব ঠেলিয়ে হয়ে স্থির।
ডেকে ডেকে বল বাবু, রসুলপুরের টিকেট আছে।

চিৎকারী ডাকিবে যবে, অবশ্য সে শুনতে হবে।
টিকেট দিয়ে হুকুম দিবে, চড়তে গিয়ে নেচে নেচে।

রসুলপুরে আছে পুনি, টেকেটাদীর প্রদর্শনী।
তথা হন্তে একই চালে, যাবে এলাহাবাদের বিচে।

প্রেমতলা রস খেলা, সেই দেশে রসিকের মেলা।
সেই দেশেতে গিয়ে কত, অমরত্ব লাভ করেছে।

পথ শ্রান্তি মনের ভ্রান্তি, সব যেয়ে তোর হবে শান্তি।
প্রেম রসে দেখবিরে তোর, হৃদয় ভাণ্ড ভরে গেছে।

সেই দেশের আশা ধরি, আত্মা সমর্পণ করি।
করিম শ্রীগুরু, মাইজভাণ্ডারী দ্বারে দাঁড়ায়েছে।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

বন্ধু তিনদিন
বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন

  • Sub Title: বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম
রাধারমণ দত্ত

প্রাণসজনী আমারে বন্ধুয়ার মনে নাই

  • Sub Title: ও প্রাণবন্ধুর লাগি কত দুঃখ পাই
শাহ আব্দুল করিম

গানের ভিতর প্রাণের কথা বলবার মনে চায়

  • Sub Title: এই দেশের গরিব কাঙাল হলো নিরুপায়
রাধারমণ দত্ত

মন তুমি সেই ভাবনা কর

  • Sub Title: ভাঙ্গব না তোর ঘুমের ঘোর
দুর্বিন শাহ

ওই দেখো শ্যাম

  • Sub Title: গোচরণে যায়
রাধারমণ দত্ত

আদরে বাজায়গো বাঁশি রসিক বন্ধুয়া

  • Sub Title: কাঙ্খের কলসী সোতে নিল থাকি কান শোনাইয়া ধু
শাহ আব্দুল করিম

ইয়ামন হতে আইলায় দয়াল

  • Sub Title: শাহজালাল আউলিয়া
রাধারমণ দত্ত

ও গুরুর পদে মনপ্ৰাণ দিলাম নারে

  • Sub Title: কৰ্ণ দিলাম নাম শ্রবণে চিত্ত দিলাম নারে
মাইজভাণ্ডারী গান

প্রেম তরীতে পার করগো

  • Sub Title: প্রেম সমুদ্রের ঢেউ দেখিয়া, হরিয়া গেল ভোলা মন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন