“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বন্ধু রে, আমারে ভুলিয়া
বন্ধু রে, আমারে ভুলিয়া
  • Sub Title: গেলে পাশরিয়া

বন্ধু রে, আমারে ভুলিয়া
গেলে পাশরিয়া
মনপ্রাণ যৌবন দিলাম
তোমারে আপন জানিয়া।।

বন্ধু রে-
পাড়ার পড়শি যত
আমায় মন্দ বলে কত
মর্মাহত তোমার লাগিয়া
আমি নারী কুলবালা
সোনার অঙ্গ হইল কালা
জ্বলিয়া-পুড়িয়া।।

বন্ধু রে-
ফুটেছে যৌবনের গন্ধ
রাখা যায় না করে বন্ধ
লোকের মন্দ কত থাকি সইয়া
ভরা যৌবন লইয়া বুকে
জ্বলে মরি মনোদুঃখে
তোমায় হারা হইয়া।।

বন্ধু রে-
বিরহ বিচ্ছেদ অনলে
অভাগিনীর অঙ্গ জ্বলে
কারে দেখাই পোড়া বুক ছিঁড়িয়া
দুর্বিন শাহ কয় সহিতে নারি
আর কত দিন ধৈর্য ধরি
বুক ভরা দুঃখ লইয়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পিরীতি অমূল্যনিধি
পিরীতি অমূল্যনিধি

পিরীতি অমূল্যনিধি

  • Sub Title: বিশ্বাস মতে কারো কারো হয় যদি
ভবের গোলা আসমানে
ভবের গোলা আসমানে

ভবের গোলা আসমানে

  • Sub Title: মুক্তামণি বিকিকিনি মহাজন তার কোনখানে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন