“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আছে নিরাকারে খোদা
আছে নিরাকারে খোদা
  • Sub Title: আছে নিরাকারে

আছে নিরাকারে খোদা
আছে নিরাকারে
আদমের কলবে রইয়া
দেখা দেয় না আদমেরে।।

নিরাকার বেশ ধরিয়া
সব জায়গায় মিশ্রিত হইয়া
আপনে রইলেন ছাপিয়া
কেমন লুকি মেরে
কিন্তু একটু ইশারা দেয়
কোরানের ভিতরে
আদমের ক্বলবে পরওয়ার
লা-সুরতে খেলা করে।।

মোমিনের কলব পুরি
আছে তার খেলার কাছারি
করিতেছে ঘোরাফিরা
আদম শহরে
সুষুম্না হইতে বুঝি
আছে আরও ধারে
বুঝবে যদি খোদার খেলা
ধরো যাইয়া মুর্শিদে রে।।

মক্কা আর শহর মদিনা
বাছুল মোকাদ্দস ঠিকানা
চাইয়া দেখো মন রে
কালা আছে দেহপুরে
মিছামিছি দৌড়াদৌড়ি
যাইয়া অতি দূরে
আপন ঘরে বসে আগে
চিনে নাও না আপনারে।।

সাকার খোদা মক্কায় নাই
তালাশ করে দেখো রে ভাই
আদমের কুলবে পাই
কোরানের বিচারে
আদম আল্লার ভেদের কায়া
বলছে বারে বারে
ছায়ারূপী কায়া হইয়া
দুর্বিন শাহ কয় খেলা করে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আইও পরানের ধন
আইও পরানের ধন

আইও পরানের ধন

  • Sub Title: আইও নিরলে জলের ঘাটে
 গুরু বিনে কি ধন আছে
গুরু বিনে কি ধন আছে

গুরু বিনে কি ধন আছে

  • Sub Title: কি ধন খুঁজিস ক্ষেপা কার কাছে
বন্ধু, তুইন বড়ো কঠিন
বন্ধু, তুইন বড়ো কঠিন

বন্ধু, তুইন বড়ো কঠিন

  • Sub Title: অন্তরে জাইনাছি বন্ধু- আমায় বাসো ভিন্
কাইন্দ না রাই কমলিনী
কাইন্দ না রাই কমলিনী

কাইন্দ না রাই কমলিনী

  • Sub Title: পিরিতি করিয়া গেল ছাড়িয়া
রূপের কন্যা লো
রূপের কন্যা লো

রূপের কন্যা লো

  • Sub Title: রূপ দেখে তোর আহা মরি মরি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন