শুন বন্ধুগণ সদাই কর প্রেম আলাপন,
আলাপে হয় প্রেম বলিষ্ট তুষ্ট আত্মা পুষ্ট মন।আলাউল কয় দুঃখ দেখে প্রেম পথে যে না যায়,
নিষ্ফল মানব দেহ বৃথা জন্ম এ ধরায়,
দুঃখ বিনে সুখের ভাগী হয় না কেহ কদাচন।প্রেম করেছে খলিলুল্লা পুত্র জব তার প্রমাণ,
জ্বলন্ত আগুনের মাঝে পেয়ে গেল ফুল বাগান,
আরো দেখ প্রেমের প্রমাণ জোলেখার পূর্ণ যৌবন।আর এক প্রেমিক রূমী রসিক, কাজ গতিকে দেখা যায়,
এলমের সাগর হয়ে কাফেরি ফতোয়া পায়,
প্রেম শিখাতে জগজ্জনায় মসনবি করে লিখন।রমেশ বলে প্রেম শব্দটি যে বুঝতে পেরেছে,
প্রেম সাগরে কুলমান বিসজ্জিয়া দিয়াছে,
প্রেমানন্দে প্রেম সম্বন্ধে সদা সন্তরণ।।
শুন বন্ধুগণ সদাই কর প্রেম আলাপন
- Sub Title: আলাপে হয় প্রেম বলিষ্ট তুষ্ট আত্মা পুষ্ট মন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 35
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমরা ধন্য গাইয়া যাই
- Sub Title: পুবের বাড়ির মোড়ল বেটার গুণের সীমা নাই
কেন রে বন্ধু
- Sub Title: আমায় যাও ছাড়িয়া
প্রাণনাথ বন্ধু আমার
- Sub Title: কই রইল গো
আমার শ্যামের বাঁশি রায়
- Sub Title: মন প্রাণ হৈরে গেল করি কি উপায়
ও জান বাহির হইলে, যাইব বন্ধের বাড়ি
- Sub Title: জান বাহির হইলে রে
নাগর কালিয়া ও ধীরে ধীরে তুমি যাইও
- Sub Title: বন্ধুরে উপরে মেঘের ছটা সঙ্গে শোভে পীত ধড়া রে
আর জুদা রাখব না, বন্ধু রে! আর জুদা রাখব না
- Sub Title: জুদাইমে কত ছদমা তায় তো কেহ জানে না
সাধন করো রে অভ্যাসে
- Sub Title: সময়ে কর্ম না করিলে হয় না কর্ম বেলাশেষে
বল বন্ধু তুমি নি আমার রে ওহেরে হৃদয় রতন
- Sub Title: শ্ৰীচরণে হাইতাম দাসী মুই কামিনী অভিলাষী
গাউসুল আজমের ভাণ্ডার
- Sub Title: মাইজভাণ্ডারে খুলিয়াছেন, গাউসিয়তের দ্বার
হাছি হো তোম হাছিনানে
- Sub Title: হাছিনানে বেহেশতে বরকতী কা মোকতাদা তোম হো
বাংলা
English 