বাজলরে মাওলার বংশী হৃদি বিপিনে।
যোগী ঋষির মন ভুলালো সেই বাঁশীর তানে।মাওলা ধনে বাজায় বাঁশী,
যে শুনে তার মন উদাসী, সেই বাঁশীর সুর হৃদে পশি প্রাণ ধরে টানে।।সেই বাঁশী বাজায় প্রাণে,
আউয়াল আখেরে দোজাহানে,
মোহ করে বাঁশীর গানে সৃজিল ইল্লীনে।।হুরপরী ফেরেস্তাগণ,
বাঁশি শুনে অচেতন,
এক বাঁশীতে করে রোশন দুনিয়ার প্রাণে।।দানব মানব জিন কি মুনি,
হালকা কারা বাঁশী শুনি,
ব্যস্ত বাঁশীর ধ্বনি শুনি কেমনে।।
বাজলরে মাওলার বংশী
- Sub Title: যোগী ঋষির মন ভুলালো সেই বাঁশীর তানে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 27
বাউল গান এর নতুন প্রবন্ধ
জিলা চট্টগ্রাম রে বারউলিয়ার স্থান
- Sub Title: এই জিলাতে জন্ম কত আউলিয়া মাস্তান রে
প্রেমেরই তালা নি কেউ খুলতে জানে
- Sub Title: প্রেমেরই তালা যায় না খোলা
ভুবনমোহন শ্যামরূপ গো সখী দেখিতে সুন্দর
- Sub Title: ঝলমল করে রূপ অতি মনোহর ধু
আইস ধনী রতন মন্দিরে
- Sub Title: ভাবে পুলকিত ধনী পাইয়া বন্ধরে
ভাব অবোধ মন হরদমে ভাণ্ডারী
- Sub Title: ঐ চরণে স্মরণ নিলে বিপদ হয়না কদাচন
মধুর মধুর স্বরে ডেকেছে আমারে গো কদমতলে
- Sub Title: কত আদরে কইরে মধুর স্বরে ডাকে রাধে আয় কদমতলে
সুজন বন্ধু রে, ওরে ও বন্ধু
- Sub Title: কোন দেশে তোর থানা
তুমি তো রসিক নাগরী
- Sub Title: হৃদাসনে বস তব পায়েতে ধরি
আমায় রাখিও চরণ তলে
- Sub Title: দয়াল মুর্শিদও আমায় রাখিও চরণ তলে
প্ৰেম সিন্ধা উথলিল অদ্বৈত হুঙ্কারে
- Sub Title: গৌরাঙ্গ দেশে আসিল ধু
হরি হইয়ে কেন বল হরি
- Sub Title: না পরিবে গউর চান্দ
বাংলা
English 