হাসন রাজা রে মইলে বসতি হবে কই।
কোথা থাকিয়া আসিয়াছি, কোথায় আসিয়া রই।হাসন রাজা রে মইলে বসতি হবে কই ॥
তন ছাড়িয়া মন কোথায় শূন্যে যাবে উড়ি।এই যে তোমার সোনার তন মাটিতে রইব পড়ি
হাসন রাজা রে মইলে বসতি হবে কই ॥মন যাইব শূন্যে উড়িয়া, তন রইব এথা।
কার সঙ্গে কহিবায় তুমি হাসি রসির কথা।হাসন রাজা রে মইলে বসতি হবে কই ॥
কার সঙ্গে করিবায় তুমি রঙ্গ আর ঢঙ্গ।আর নি ঘুমাইবায় তুমি উড়িয়া পালঙ্গ।
হাসন রাজা রে মইলে বসতি হবে কই ॥এই দেশের আশ ছাড়ি করিবায় গমন।
ইষ্টিকুটুম কেউর সঙ্গে না হইব দরশন।হাসন রাজা রে মইলে বসতি হবে কই ॥
একেলা যাইবায় তুমি না জানি কোন্ ঠাঁই।সেই সময়ে আল্লা বিনে গতি কেউ নাই।
হাসন রাজা রে মইলে বসতি হবে কই ॥ভবের মায়া ছাড়ো হাসন আল্লা আল্লা করো সার।
আল্লা বিনে তোমার সঙ্গী কেউ নাই আর।হাসন রাজা রে মইলে বসতি হবে কই ॥
হাসন রাজা রে মইলে বসতি হবে কই
- Sub Title: কোথা থাকিয়া আসিয়াছি কোথায় আসিয়া রই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 35
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভজ ওরে মন শ্ৰীকৃষ্ণ চৈতন্য
- Sub Title: নিত্যানন্দ রায়
অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে
- Sub Title: অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে
মনপ্ৰাণ সকলি হরিলে শ্যামের বাঁশি
- Sub Title: মধুর স্বরে আর বাইজ না ধু
আমি কেবল শ্যামের দিওয়ানা
- Sub Title: শ্যাম বিনে দু’কূলে মনে কারে চাহে না।। (ধুয়া)
রাধার দুঃখে জনম গেল গো
- Sub Title: কাজ কি জীবনে আমার
শেষ রজনী প্রাণ সজনী
- Sub Title: প্রাণ প্রিয়সী পূর্ণ শশী মনমোহিনী মন হরিল
মুখে হরেকৃষ্ণ হরি বল মনপাখি
- Sub Title: গনার দিন ফুরাইয়া আইল ও ময়না
শ্যামের সনে রাই মিলিল গো মিলিয়া মিশিয়া
- Sub Title: তোরা দেখা গো আসিয়া
কেন রে বন্ধু
- Sub Title: আমায় যাও ছাড়িয়া
সাজিল সাজিল সাজিল রে
- Sub Title: সাজিল সাজিল সাজিল রে
হরি বল রে বদনে, শ্রবণে শুন রে কৃষ্ণনাম
- Sub Title: ত্বরা পুর্ণ হবে মনস্কাম ধু
বুকে রইল গো পিরিতের শেল কেউ দেখে না
- Sub Title: কেউ দেখে না কেউ দেখে না বাহিরেতে আসে না গো
বাংলা
English 