আর ঘুমে থেকো না চাষি ভাই
কর্তব্য কাজ সাধন কর আমরার আর দরদি নাই।।আঁখি খোলো মাথা তোলো
পাকিস্তান জিন্দাবাদ বল রে
একবাক্যে সকলে বল আমরা সবে শান্তি চাই।।আনলাম স্বাধীন শান্তির তরে
প্রাণ বাঁচে না অত্যাচারে রে
পাকিস্তানের ঘরে ঘরে হাহাকার রব শুনতে পাই।।যা ইচ্ছা তার শাসন-বিচার
ঘুষ বিনে চলে না কারবার রে
ধনী-মানীর রঙের বেপার গরিবের কপালে ছাই।।মুখের বোল নিতে চায় কেড়ে
মনের দুঃখ বলব কারে রে
ন্যায্য বিষয় দাবি করে প্রাণ বাঁচাইবার শক্তি নাই।।লীগ সরকার বলল প্রস্তাবে
রাষ্ট্রভাষা উর্দু হবে রে
আমরা দাবি করলাম তবে আমরার কি অধিকার নাই।।তখন বাংলা কইলে মারে-ধরে
বেশি কইলে জেলে ভরে
থাকিয়া জেলের ভিতরে তবু বলছি বাংলা চাই।।অবশেষে গুলি চালায়
এমএস-সি বরকতের মাথায়
কয়েকজন ছাত্র মারা যায় এখনও সুবিচার নাই।।স্বাধীন দেশে এত অবিচার
পুড়িয়া হইলাম আঙ্গার রে
করিম কয় দেখব এবার যদি একটু সুযোগ পাই।।
আর ঘুমে থেক না চাষি ভাই
- Sub Title: কর্তব্য কাজ সাধন কর আমরার আর দরদি নাই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 11
বাউল গান এর নতুন প্রবন্ধ
নমো নমো শচীচিতরঞ্জন, সন্তাপভঞ্জন
- Sub Title: নবজলধরকান্তি ঘননীল-অঞ্জন- নমো হে নমো নমো
কোথায় রইলে হে দয়াল কাণ্ডারী
- Sub Title: এ ভবতরঙ্গে আমার দাও এসে চরণতরী
হায় রে বন্ধু
- Sub Title: উচিত বিচার নাহি তোমার মনে
যৌবন গাছে ফুল ধরেছে
- Sub Title: ফুলে মধু ভরা
মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ
- Sub Title: ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে হে কোমল প্রাণ
বেলা শেষে একা বসে কান্দি যার লাগিয়া
- Sub Title: ওরে মাঝি বাবার বাড়ি খবর কইও গিয়া
সবে বলে লালন ফকির কোন্ জাতের ছেলে
- Sub Title: কারে বা কী বলি আমি দিশে না মেলে
যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল
- Sub Title: যে বাঁধনে মোরে বাঁখিছে সে বাঁধনে তারে বাঁধিল
হরি, তোমায় ডাকি, সংসারে একাকী
- Sub Title: আঁধার অরণ্যে ধাই হে
কলেমা নামাজ রোজা হজ্ব যাকাতে ইমানদার
- Sub Title: মুর্শিদ ভজে তত্ত্ব খুঁজে করো মন ভবের ব্যাপার
চিনি হওয়া মজা কি খাওয়া মজা
- Sub Title: দেখ দেখি মন কোনটি মজা
ধড়ে কে মুরিদ হয় কে মুরিদ করে
- Sub Title: শুনে জ্ঞান হয়, তাইতে শুধাই
বাংলা
English 
Comments