“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হাসন রাজা
  • Sub Title: প্রিয়া বিনে থাকতে না রে এক লহজা রে

পিরিতের উদাসী হাসন রাজা রে।
প্রিয়া বিনে থাকতে না রে এক লহজা রে ॥

না চায় ধন, না চায় জন, না চায় সিংহাসন রে।
হাসন রাজায় চায় কেবল, বন্ধের দরশন রে ॥

প্রিয়া প্রিয়া করিয়া করে, নিশি অবসান রে।
আমায় ছাড়িয়া কোথায় রহিলে, প্রাণের প্রাণ রে।

দেখা দিয়ে প্রাণ নিয়ে কোথায় লুকাইলে রে ॥
হাসন রাজা বলে বন্ধু, মম নিবেদন রে।

তুমি বিনে অন্য কেও রে, না লাগে মোর মনে রে ॥
কেমনে বাঁচিব আমি, তুমি ছাড়া হইয়া রে।

দিনে রাইতে প্রেমের আগুন, জ্বলে গইয়া গইয়া রে ॥
লাগিয়াছে পিরিতের আগুন, সহ্য নাহি যায় রে।

হাসন রাজায় জ্বলিয়ে জ্বলিয়ে কেবল চিল্লায় রে ॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

তব তরঙ্গে কি ভর

  • Sub Title: জ্ঞান শিকলটি হাতে দিয়ে ঐ ছয় জনকে বন্ধি কর
রাধারমণ দত্ত

রাধার দুঃখ বুঝি রহিল অন্তরে গো

  • Sub Title: ভালো মন্দ তার সম্বন্ধে জীবন করলাম সারা
রাধারমণ দত্ত

শুন এগো প্রাণ লতিকা কি বলব বাঁশির কথা

  • Sub Title: ধ্বনি শুইনো গৃহে থাকা দায়
রাধারমণ দত্ত

বন্ধু শ্যামকালিয়া ও পাশা খেলিব আজ

  • Sub Title: বন্ধু ও প্রতিজ্ঞা করিয়া খেলা আমি যদি হারি খেলা
রাধারমণ দত্ত

সজনী গো গুরু কী ধন চিনলাম না

  • Sub Title: অমূল্য ধন গুরুর চরণ ভজন হইল না
রাধারমণ দত্ত

নবরাসের গউর, গো হেরি কি হইল গো প্ৰাণসখী

  • Sub Title: কাচাসোনা হলুদ মাখা কি আচানক যায় গো দেখা
শাহ আব্দুল করিম

আমরা দুইজন সুখী মোদের

  • Sub Title: এক ছেলে এক মাইয়া
রাধারমণ দত্ত

শ্যামরূপের নাই তুলনা

  • Sub Title: ও শ্যামরূপে আমার নয়ন নিল বুঝাইলে মন বুঝে না
মাইজভাণ্ডারী গান

কারে দুঃখ বলে যাই

  • Sub Title: মওলা আলম মাইজভাণ্ডারী এই জগতে নাই
রাধারমণ দত্ত

মন ঐ গুরু পদে ধরে তারে চিন

  • Sub Title: তোর রঙ্গে রসে যাবে না দিন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন