“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোমরা আমায় কী বুঝাইবা আমি পুইড়া হইছি কয়লা
তোমরা আমায় কী বুঝাইবা আমি পুইড়া হইছি কয়লা

ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা

তোমরা আমায় কী বুঝাইবা আমি পুইড়া হইছি কয়লা
তোমরা আমার কী বুঝাইবা আমার অন্তর পুইড়া কয়লা
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।

এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা (সই গো)
উপর উপর দেখতে ভালা আমার অন্তর পুইড়া কয়লা
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।

যুগের পর যুগ রইলাম আমি গেঁথে নামের মালা (সই গো)
নেয় না মালা, দেয় না গলে বন্ধু করে ছলাকলা
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।

দুখের পরে সুখ আসে আর জ্বালার পরে ভালা (সই গো)
মালেকে কয় আসবেন কবে আমার বন্ধু চিকন কালা
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।

শিল্পীঃ- মুক্তা সরকার

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে
কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

  • Sub Title: রাধা-কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে
আমি কার ছায়ায় দাঁড়াই বলো
আমি কার ছায়ায় দাঁড়াই বলো

আমি কার ছায়ায় দাঁড়াই বলো

  • Sub Title: হায়রে বিধি মোর কপালে কি ইহাই ছিলো
ভবে মানব জন্ম আর হবে না
ভবে মানব জন্ম আর হবে না

ভবে মানব জন্ম আর হবে না

  • Sub Title: নামামৃত পান কর্লে রে মন ভাবে জন্ম মরণ হবে না চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন