“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওগো এলাহি তোমার মতো দরদী নাই গো এলাহি
ওগো এলাহি তোমার মতো দরদী নাই গো এলাহি

নাম স্মরণে ঘোর নিদানে চরণ ভিক্ষা চাই

ওগো এলাহি তোমার মতো দরদী নাই
নাম স্মরণে ঘোর নিদানে চরণ ভিক্ষা চাই।।

এলাহি মাতাপিতার রমন ফলে
মাতৃগর্ভে পাঠাইলে
জরায়ুতে দিয়েছিলে ঠাঁই
মাতাপিতা টের পাইল না
তোমার আজব ঘটনা
আলিমুল গায়েবে আল্লা সাঁই।।

এলাহি কি সুন্দর দেহ বানাইয়া
এই ভবে দিলা পাঠাইয়া
তাইতো ভবে করিতেছি বড়াই
মরণ কথা স্মরণ হয় না
চিরদিন কেউ থাকে না
জানি না কবে মরে যাই।।

এলাহি যেদিন আসবে কাল সমন
কেউ পারবে না করতে বারণ
মানে না সরকারের দোহাই
তোমার এসব রঙ তামাশা
বোঝে না পাগল দুর্বিন শাহ
চরণ আশে তোমার গান গাই।।

শিল্পীঃ- আলামিন

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 কি শোভা দ্বি-দলময়
কি শোভা দ্বি-দলময়

কি শোভা দ্বি-দলময়

  • Sub Title: মন-মোহিনী রূপ ঝলক দেয়া
পাখি কখন জানি উড়ে যায়
পাখি কখন জানি উড়ে যায়

পাখি কখন জানি উড়ে যায়

  • Sub Title: একটা বদ হাওয়া লেগে খাঁচায়
চল্ চল্ চল্
চল্ চল্ চল্

চল্ চল্ চল্

  • Sub Title: ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল
আজি হৃদয় আমার
আজি হৃদয় আমার

আজি হৃদয় আমার

  • Sub Title: যার পায় নি দেখা তার উদ্দেশে
বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে
বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে

বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে

  • Sub Title: হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন