“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: মানুষেরই দেহায়

আজব রঙের কল বসাইল
মানুষেরই দেহায়
সেই কলের নাম হয় সুগারমিল
দেখবে যদি শীঘ্র আয়।।

করিয়াছে কি কাণ্ড
সেই কাণ্ড অখণ্ড
দণ্ড মেরুদণ্ড
কি চমৎকার দেখা যায়।।
দুই শ ছয়টা হাড়ের জোড়া
স্থানে স্থানে ইস্কুপ মারা
মানবকল করেছে খাড়া
করাচির মেস্তরিরায়।।

নাভির নিচে করে কৌশল
বাহাত্তর হাজার দিয়াছে নল
অগ্নি বায়ু জল চলাচল
করিতেছে সর্বদায়।
ইলেকট্রিক কারেন্টের বলে
ললাটের দুই বাতি জ্বলে
কণ্ঠমূলে ষোড়শদলে
জল টানে মনরে সে জায়গায়।।

ইঞ্জিন হলো মূলাধারে
চালাইতাছে ড্রাইভারে
কুণ্ডলিনী শক্তির জোরে
সব সময় চলতেছে যার।
শ্বাস-প্রশ্বাস দুই পিতার জোরে
দিবানিশি চাক্কা ঘুরে
চব্বিশ হাজার ছয় শ পাওয়ারে
চলিতেছে চব্বিশ ঘণ্টায়।।

মনবাবুর সঙ্গে নিয়া
ক্ষুধার জ্বালায় মাল টানিয়া
ইচ্ছা শক্তি কয়লা হইয়া
সময় মতো মাল উঠায়।
পাঁচ জনে উড়াইলে পরে
বত্রিশ জন ছাপিয়া ধরে
উল্টা-পাল্টা একজন করে
আরেক জনে ভিতরে পাঠায়।।

অধরে ইক্ষুর বলে
ময়লা বাহির গুহ্যদ্বারে
ঘাম বাহির হয় তিনটি দ্বারে
যখন রস ঝাইরা উঠায়।
স্থানে স্থানে জ্বলবে চুলা
হজমবাবু দিবে কয়লা
অগ্নিমন্দা ডাকাইতের চেলা
মাঝে মাঝে আগুন নিভায়।।

হৃদপদ্মের বাম ধারে
ঘড়ির কাটা সব সময় ঘুরে
ঘণ্টায় ঘণ্টায় টনটন করে
টাইম দিতেছে সর্বদায়।
এক চাবিতে জীবন ভরে
ঘড়ির কাঁটা সব সময় ঘুরে
পঁচাত্তরবার লাভ
হিসাব করলে পাওয়া যায়।।

দেহঘড়ির টাইম দেখিয়া
হিমগ্লোবিন পদার্থ দিয়া
নাইট্রোজেনের মতন করিয়া
লাল চিনি বানায়।
সেই চিনির মতন করে
সাদা জবা তৈয়ার করে
বোম্বাই শহরে গুদাম ভরে
স্টক রাখে মাল সেই জায়গায়।।

সিঁদ কাটিয়া মদনচোরা
চিনির গুদাম চুরি করে
কাম চৌধুরী ধাক্কা মেরে
বস্তার বস্তা চিনি ফালায়।
নিয়া রমণীর বাজারে
নকল ডাকাইতে ছটফট করে
চিনি খাওয়ার রাক্ষসী পরে
চুম্বক দিয়া মাল লইয়া যায়।।

চিনির গুদাম নিলো চোরে
চিন্তারামে জানতে পেরে
চলে যায় মস্তক উপরে
জ্ঞানবাবু থাকে সেথায়।
ঠিক মতন দিলে এজাহার
জ্ঞান ম্যাজিস্ট্রেট করত বিচার
দুর্বিন শাহ হলো লুজার
কে মামলার খরচ চালায়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

ঐ শুনা যায় শ্যামের বাঁশির ধ্বনি গো

  • Sub Title: এই বাঁশির সুরে আমার প্রাণ করল উদাসী গো
রাধারমণ দত্ত

সখী ললিতা বিশাখা শ্ৰীকৃষ্ণ বিহনে

  • Sub Title: সখী গো- এমন শানে বাজায় বাঁশি দায় হয় ঘরে থাকা
শাহ আব্দুল করিম

ও বুবাইজি আমার দুঃখ কার ঠাঁই গো কইতাম

  • Sub Title: তোমরা কি দোয়া কর অউলাখান দিন কাটাইতাম
কবিয়াল রমেশ শীল

তোরা দিন থাকিতে চিনিয়া লওরে

  • Sub Title: খোদার দিদার পেতে যদি বাসনা মনে
মাইজভাণ্ডারী গান

এতে আমার কাজ কি বল

  • Sub Title: জীবন মরণ শয়ন ভোজন সব তো মারি হাতের কল
মাইজভাণ্ডারী গান

আদম্ জাতি হাম

  • Sub Title: হাতুঁছে আপনে হামকো বানায়া
রাধারমণ দত্ত

যারে দেখলে পাগল হয় মন

  • Sub Title: বল বল গো সই উপায় কি করি ধু
দুর্বিন শাহ

আমি কী চাহিব আল্লাহ, দরবারে তোমার

  • Sub Title: সর্বদায় রাখিও দয়া উপরে বান্দার
কবিয়াল রমেশ শীল

বাজিছে রণ ভেরী

  • Sub Title: আর কেন ঘুমে অচেতন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন