“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শ্যাম কি তুই গৃহে যাবে না
শ্যাম কি তুই গৃহে যাবে না
  • Sub Title: তোমারই কারণে আকুলও প্রাণে

শ্যাম কি তুই গৃহে যাবে না
তোমারই কারণে আকুলও প্রাণে
বোধ হয় শ্রীরাধিকা আর বাঁচে না।।

বন্ধু বন্ধু বলে পড়ছে ঢলে
ধরে এসে তারে কেউ তোলে না
বাঁচবে না জীবন মুদিল নয়ন
প্রাণ যাবে এখন বেশি বাকি না।।

তোমায় ভালোবেসে এ দেশ-বিদেশে
কলঙ্ক নাম কতই হলো ঘোষণা
প্রেমানলে রাধার কলিজা অঙ্গার
তবু কি তোমার দয়া হবে না।।

প্রাণে দিলে দুঃখ করিলে কলঙ্ক
তবু তোমার কেন স্মরণ পড়ে না
কেন হলে পাষাণ আয়রে কালার চান
বাঁচাইতে প্রাণ দেখা দিলে না।।

মরণ নিকট হলো দেখবে যদি চলো
মরণের কালেও কি দেখা দিবে না
বলে দুর্বিন শাহ করিলে নৈরাশা
তোমার ভালোবাসা গেল রে জানা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নাগর প্রবেশিও না রাধার মন্দিরে
নাগর প্রবেশিও না রাধার মন্দিরে

নাগর প্রবেশিও না রাধার মন্দিরে

  • Sub Title: সারা নিশি জাগরণ করি মান করি ঘুমাইয়াছে প্যারী
 দেল ছুঁড়ে দেখনা মনা
দেল ছুঁড়ে দেখনা মনা

দেল ছুঁড়ে দেখনা মনা

  • Sub Title: মিছে কেবল সন্দেহের দোলায়
সখী যমুনা পুলিনে গো
সখী যমুনা পুলিনে গো

সখী যমুনা পুলিনে গো

  • Sub Title: মন হইয়াছে উন্মাদিনী গো মধুর মুরলীর গানে চি
শ্যাম রাজ পন্থের মাঝে
শ্যাম রাজ পন্থের মাঝে

শ্যাম রাজ পন্থের মাঝে

  • Sub Title: দাঁড়াইয়া রহিয়াছে কিবা কাজে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন