ওরে ট্যাংরা তবু কাটোন যায়
মাগুর মাছে ক্যাতক্যাতায়,
ওরে ট্যাংরা তবু কাটোন যায়মাগুর মাছে ক্যাতক্যাতায়,
আবার শিঙি মাছটা মারছে কাঁটা
পরান যায় জ্বলিয়া রে।
হায়রে, কি মাছ ধরিছ বড়শি দিয়া ?
ও দরদী কি মাছ ধরিছ বড়শি দিয়া?
ও গুরুজী কি মাছ ধরিছ বড়শি দিয়া ? (x2)
ভ্যাদা মাছে কাদা খায়,
পুঁটি মাছের পরান যায় ২
আবার বৃষ্টি হলে কই মাছটা
চলে ডাঙা দিয়ারে।
কি মাছ ধরিছ বড়শি দিয়া?
ও দরদী কি মাছ ধরিছ বড়শি দিয়া?
ও গুরুজী কি মাছ ধরিছ বড়শি দিয়া?
গুরু বলে মিথ্যা নয়,
চ্যাং ধরেছি গোটা ছয় (x2)
আমি ঝোল খাইবো
দুটো বেগুন দিয়ারে।
কি মাছ ধরিছ বড়শি দিয়া?
ও গুরুজী কি মাছ ধরিছ বড়শি দিয়া?
ও দরদী কি মাছ ধরিছ বড়শি দিয়া।
ট্যাংরা তবু কাটোন যায়,
মাগুর মাছে ক্যাতক্যাতায় (x2)
আবার শিঙি মাছটা মারছে কাঁটা
পরান যায় জ্বলিয়া রে।
কি মাছ ধরিছ বড়শি দিয়া?
ও দরদী কি মাছ ধরিছ বড়শি দিয়া?
ও গুরুজী কি মাছ ধরিছ বড়শি দিয়া?
ট্যাংরা তবু কাটোন যায়
- Sub Title: মাগুর মাছে ক্যাতক্যাতায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 7
বাউল গান এর নতুন প্রবন্ধ
পাগল যে তুই, কণ্ঠ ভরে
- Sub Title: জানিয়ে দে তাই সাহস করে
এমন সৌভাগ্য আমার কবে হবে
- Sub Title: দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে
করি মানা কাম ছাড়েনা মদনে
- Sub Title: প্রেম রসিকা হব কেমনে
ক্ষ্যাপা
- Sub Title: বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
তোমার মনে কী বাসনা
- Sub Title: তোমার প্রেমের বাণে আমার অঙ্গ যায় জ্বলিয়া
বেদনা কী ভাষায় রে
- Sub Title: মর্মে মর্মরি গুঞ্জরি বাজে
মন কি তুই ভোড়ুয়া বাঙ্গাল জ্ঞান ছাড়া
- Sub Title: সদরের কাজ করছো সদায়
তোমার পিরিতে বন্ধু রে, বন্ধু কী হবে না জানি
- Sub Title: তুমি আমারে করবায় নাকি
তোমার আনন্দ ওই গো
- Sub Title: তোমার আনন্দ ওই এল দ্বারে এল এল এল গো ওগো পুরবাসী
কি আচানক সৈন্ন্যাসী একজন গো
- Sub Title: আমি তার নাম জানি না
চলে যায় মরি হায় বসন্তের দিন
- Sub Title: দূর শাখে পিক ডাকে বিরামবিহীন
আমি তো নইরে আমার সকলই পর
- Sub Title: আমি আমার না
বাংলা
English 
Comments