কেন ঘুম ভাঙে না
মোদের কেন ঘুম ভাঙে না
জাগো জাগো বাঙালি ভাই
নিদ্রায় রইলে আর চলে না।।তৌহিদের বাণী বুকে
ছয় দফার দাবি মুখে
এগিয়ে যাও সম্মুখে
সোজা পথ ছেড়ো না
সেরাতুল মোস্তাকিমে
হয়ে যাও রওয়ানা
ন্যায্য দাবি আদায় হবে
ছলচাতুরি কাজ দিবে না।।মহান নেতা শেখ মুজিবে
ছয় দফারই প্রস্তাবে
নির্বাচন আনে দেশে
আছে সবার জানা
অনেকের মনে আবার
হয়েছে ধারণা
বাংলাদেশ হিন্দুস্তান হবে
পূর্ব পাকিস্তান রবে না।।ছয় দফার যে সব বিধান
সংক্ষেপে করি প্রমাণ
ন্যায্য দাবি পাইতে মোদের
মনেতে বাসনা
পশ্চিম পাকিস্তানি ভাইদের
নাই রে বিবেচনা
চারি আনা মোদেরে দিয়া
তাহারা নেয় বারো আনা।।প্রথম দফা এই মতে
লাহোর প্রস্তাবের ভিত্তিতে
আমাদের উভয় দেশে
হবে আইন রচনা
উভয় দেশের শাসন কর্তা
থাকিবে একজনা
সবের ভোটে নির্বাচন চাই
সত্যিকারের এই ধারণা।।আছে দুই নম্বর দফাতে
কেন্দ্রীয় সরকারের হাতে
দেশ পররাষ্ট্র নীতি
থাকিবে দুইখানা
কেন্দ্রীয় সরকারের হাতে
আর কিছু রবে না
স্বায়ত্তশাসন মোদের হাতে
রইলে শান্তি হবে না।তিন নম্বার দফাতে
টাকা পয়সার বিষয় আছে
দুই দেশেরই টাকা যত
থাকবে এক নমুনা
সামান্য ব্যবধান রবে
না হইলে চলবে না
এই দেশের টাকা যেন
সেই দেশে পাচার হয় না।।দুই দেশের একই টাকা
সংক্ষেপে থাকবে লেখা
পূর্ব পাকিস্তানে ঢাকা-
লাহোর আর একখানা
এই ব্যবস্থা না হইলে
দেশ উন্নতি হবে না
মোদের দেশ হইতেছে শশ্মান
তাদের দেশে ফলে সোনা।।চারি নম্বর দফার মতে
প্রাদেশিক সরকারের হাতে
আয় ব্যয় শাসন বিভাগ
রাখিতে বাসনা
ট্যাক্স কিংবা শুল্ক কর
জমির খাজনা
কমাইতে-বাড়াইতে হইলে
কেন্দ্রীয় সরকার লাগবে না।।লাভের হার আংশিকভাবে
কেন্দ্রীয় সরকারে পাবে
সুন্দরভাবে দেশ চলিবে
বৈষম্য রবে না
সব ক্ষমতা তাদের হাতে দিলে
ভাই চলে না
খাস্তার বস্তা মোদের ঘাড়ে
লাভের অংশ মোটেই পাই না।।পাঁচ নম্বর দফার কথা
বহির্বাণিজ্যের ব্যাপার
প্রদেশিক সরকারের রবে
করবে বিবেচনা
বৈদেশিক অর্জিত মুদ্রায়
মাতব্বরি খাটবে না
মোদের অধীনে থাকিলে
গড়ব দেশে কল-কারখানা।।ছয় দফার বিধান মতে
শাসন আর দেশ রক্ষার্থে
আধা সামরিক বাহিনী
করিব গঠনা
শক্তিশালী যুদ্ধসম্ভার
না হইলে চলবে না
বৈদেশিক আক্রমণ হইলে
আমাদের উপায় রবে না।।নৌ-বাহিনীর হেড কোয়ার্টার
করতে হবে ট্রান্সফার
পূর্ব পাকিস্তানে হওয়া
আমাদের কামনা
এই দেশে হইতে হবে
অস্ত্র কল কারখানা
দূর হইবে বেকার সমস্যা
দেশ কিন্তু ভিন্ন হবে না।।কৃষক চাষি মজুর যারা
ন্যায্য দাবি পাবে তারা
শিক্ষার হবে উপযুক্ত
উন্নতি সাধনা
সর্ব ধর্মের কর্মক্ষেত্রে
বাধা বিঘ্ন রবে না
কোরান সুন্নার মত-বিরুদ্ধ
কোনো আইন চালু হবে না।।দেখো ভাই যত মুসলমান
ছয় দফার এসব বিধান
লোকে কয় যাবে ইসলাম
পাকিস্তান রবে না
সাম্যবাদ ইসলামের নীতি
শান্তির সূচনা
খোদাতালার দান পাকিস্তান
দুর্বিন শাহ কয় আর যাবে না।।
কেন ঘুম ভাঙে না
- Sub Title: মোদের কেন ঘুম ভাঙে না
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 75
বাউল গান এর নতুন প্রবন্ধ
ওবা মুর্শিদ আল্লাজি, ওবা হাদি আল্লাজি
- Sub Title: আমারে ভাসাইলায় বা আল্লা ভব সিন্ধু নীরে
আর দাঁড়াব কত রে শ্যাম আর দাঁড়াবা কত
- Sub Title: এগো জল লইয়া ঘরে যাইতে পন্থে প্ৰমাদ পাত রে
এগো সুন্দরী দিদি, কথা শুনিয়া যা গো
- Sub Title: প্রাণবন্ধু মোর কোথা আছে বলি মোরে দে গো
বলি ও ননদী আর দু মুঠো
- Sub Title: চাল ফেলে দে হাঁড়িতে
আমি শ্যাম কলঙ্কের কলঙ্কিনী
- Sub Title: আমি করতে বিনা অরণ্যে ভ্রমণা
ওরে কঠিন পাষাণ মন
- Sub Title: ঘরে বসি হরিনাম নিরবধি লইও
জানলে কি আর প্রেম করিতাম
- Sub Title: দ্বিচারিণী কলঙ্কিনী, কুলটা কাল সাপিনীরে
গাউছুল আজম বাবা নূরে আলম
- Sub Title: তুমি ইছমে আজম জগত ত্বরানে ওয়ালা
মিলিল মিলিল মিলিল রে
- Sub Title: আজ কুঞ্জে রাধা কানাই মিলিল রে
শুনিয়া মোহন বাঁশি যমুনা পুলিনে আসি
- Sub Title: না পুরিল-মনের দুরাশা
শুন ধন গাউছ বাবা
- Sub Title: নির্দোষীরে বিচ্ছেদবাণে আর কত বধিবা রে
ললিতলাবণ্যরূপে দেখা দাও হে বংশীধারী
- Sub Title: আমায় এম্নিভাবে মুগ্ধ করে স্বপ্নে যেন না পারি
বাংলা
English 